শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চমকপ্রদ সাফল্য

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাফল্য। সৌজন্য ছবি
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাফল্য। সৌজন্য ছবি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (UAP) আয়োজিত ‘জামেলুর রেজা চৌধুরী (JRC) মেমোরিয়াল সিভিল ইঞ্জিনিয়ারিং কনটেস্ট : CEnovus 1.0’-এ অংশ নিয়ে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে গৌরবজনক সাফল্য অর্জন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, BUET, KUET, RUET, DUET, ঢাকা বিশ্ববিদ্যালয়, BSMRSTU, BAUET, নর্থ সাউথ ইউনিভার্সিটি, AUST, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, BUBT, IUBAT, UITS, UAPসহ দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিযোগীদের মধ্য থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অটোক্যাড প্রতিযোগিতায় ৩য় স্থান এবং কুইজ বাজ ইভেন্টে ২য় স্থান অর্জন করে।

কুইজ বাজ ইভেন্টে মো. সুলতান মাহমুদ ও মো. শহিদুল ইসলাম যুগ্মভাবে ২য় স্থান অর্জন করেন। অন্যদিকে, মশিউর রহমান অটোক্যাড প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতা প্রদর্শন করে ৩য় স্থান অধিকার করেন।

এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেশের স্বনামধন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যক্তিত্ব ড. এম. শামীম জামান বসুনিয়া, যিনি তার অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রতিযোগীদের সাফল্যের পেছনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান এবং লেকচারার ফারজানুল ইসলাম হিমেল, যারা নিবিড় পর্যবেক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতিতে সার্বিক সহায়তা প্রদান করেন।

এই কৃতিত্ব প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্রমবর্ধমান অগ্রগতি ও মানসম্পন্ন শিক্ষার প্রতিফলন, যা ভবিষ্যতের প্রতিযোগিতায় অংশগ্রহণে আরও উদ্দীপনা সৃষ্টি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১০

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১১

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১২

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৪

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৭

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৮

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৯

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

২০
X