কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১২:৫০ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:১৯ এএম
অনলাইন সংস্করণ

উত্থাপিত অভিযোগ অসত্য ও ভিত্তিহীন : এমজিআই

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের লোগো। ছবি : সংগৃহীত
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের লোগো। ছবি : সংগৃহীত

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) বিরুদ্ধে অভিযোগের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে শিল্পগোষ্ঠীটি। বিবৃতিতে তারা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এমজিআই জানিয়েছে, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আমাদের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশে কিছু সংবাদমাধ্যমের মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন আমাদের নজরে এসেছে। এমজিআইয়ের পক্ষ থেকে আমরা এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। যে কোনো দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তে আমাদের বিষয়ে প্রচলিত আইন ও নিয়মকানুন মেনে চলার বিষয়টি প্রমাণিত হবে।

বিবৃতিতে বলা হয়, আমরা কঠোরভাবে অভ্যন্তরীণ শাসনব্যবস্থা অনুসরণ করি এবং আমাদের কার্যক্রমের নিয়মিত নিরীক্ষা বা অডিট হয়। তাই আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, নিরপেক্ষ তদন্তে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম পাওয়া যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যেমন আইএফসি, ডিইজি, এফএমও এবং অন্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঋণ চুক্তি আমাদের স্বচ্ছতা ও নৈতিকতার প্রমাণ। এসব প্রতিষ্ঠান কঠোর নীতি মেনে চলে, যা এমজিআইও সর্বদা পালন করে।

শিল্পগোষ্ঠীটি আরও বলেছে, প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস, কিছু অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, যার লক্ষ্য এই শিল্পগোষ্ঠীকে অস্থিতিশীল করা। আমরা গণমাধ্যম ও অংশীজনদের গুজবের পরিবর্তে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল সাংবাদিকতার অনুরোধ জানাচ্ছি।

এমজিআই তাদের সহযোগী, অংশীদার, বিনিয়োগকারী, সরকার এবং দেশ-বিদেশের শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বলেছে, এই আস্থা তাদের সততার সঙ্গে জাতীয় উন্নয়নে কাজ করতে উৎসাহিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X