কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শাবিপ্রবি জিয়া পরিষদের সভাপতির সঙ্গে অশোভন আচরণের নিন্দা

জিয়া পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
জিয়া পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কিছু ছাত্রের জিয়া পরিষদ শাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিনের সঙ্গে অশোভন আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জিয়া পরিষদের ভারপাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, গতকাল সোমবার (১৯ জানুয়ারি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংবাদিক সম্মেলনের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জিয়া পরিষদ শাবিপ্রবি সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিনের সঙ্গে কিছু শিক্ষার্থীর অশোভন আচরণ আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এই অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনায় জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল লতিফ ও মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।

তারা বলেন, একজন সিনিয়র শিক্ষক ও সম্মানিত শিক্ষাবিদের প্রতি প্রদর্শিত এ ধরনের অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তারা আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, গণতান্ত্রিক পরিবেশে ভিন্ন মত পোষণ ও মত প্রকাশের অধিকার সবার আছে। দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন জঘন্য ঘটনার ঘোর আপত্তি, প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। তারা অবিলম্বে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দুর্বৃত্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১০

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১১

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১২

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৩

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৪

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৫

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৬

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৭

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৮

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৯

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

২০
X