কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

রোগীদের সুরক্ষা বিষয়ে ইউনিকো হাসপাতালে নার্সিং কর্মশালা

নার্সিং কর্মশালায় অশংগ্রহণকারীরা। ছবি : সংগৃহীত
নার্সিং কর্মশালায় অশংগ্রহণকারীরা। ছবি : সংগৃহীত

ঢাকার ২৩ গ্রিন রোডে অবস্থিত ইউনিকো হাসপাতালের নিজস্ব প্রাঙ্গণে ‘রোগীদের সুরক্ষা’ শীর্ষক বিষয়ের উপর জাতীয় পর্যায়ের একটি নার্সিং কর্মশালার আয়োজন করা হয়।

রোববার (৪ মে) রোববার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘নিরাপদ সেবা প্রতিটি সময়, প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকের দ্বারা’ (Safe Care, Every Time, Everywhere by Everyone) এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালায় প্রায় দুই শতাধিক স্বাস্থ্যসেবা কর্মীরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক রোগী সুরক্ষা লক্ষ্য (International Patient Safety Goal), পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তি প্রতিরোধ এবং নিরাপদ ঔষধ সেবন নিশ্চিতকরণের উপর অংশগ্রহণমূলক সেশনের পাশাপাশি ভিডিও, কেস স্টাডি এবং আইপিএসজি প্রদর্শনী স্টলও ছিল।

২৫০ শয্যাবিশিষ্ট ইউনিকো হাসপাতাল ভারতের কেরালার রাজাগিরি হাসপাতালের কারিগরি সহযোগিতায় এ বছরের জানুয়ারিতে তার কার্যক্রম শুরু করেছে।

এই কর্মশালা থেকে প্রত্যাশিত ফলাফলের মধ্যে রয়েছে রোগীর সুরক্ষা চেকলিস্ট নিরূপণ, সেবা প্রদানের নিয়মিত মান নিরীক্ষার পরিকল্পনা এবং রোগীকে সেবা প্রদানে প্রতিরোধযোগ্য ত্রুটি হ্রাস করার প্রতিশ্রুতি।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ইউনিকো হাসপাতালের নার্সিং বিভাগের চিফ নার্স গ্রেসি আব্রাহাম এবং অন্য প্রশিক্ষকরা। এছাড়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিকো হাসপাতালের সিইও আর্ড্রা কুরিয়েন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ, চিফ অব মেডিকেল সার্ভিসেস।

দিনভর এই কর্মশালায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X