কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিজিএমইএ নির্বাচনে ফোরাম জোটের প্যানেল ঘোষণা

ফোরাম জোটের প্যানেল। ছবি : সংগৃহীত
ফোরাম জোটের প্যানেল। ছবি : সংগৃহীত

জমে উঠেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন। এবারও সম্মিলিত পরিষদ ও ফোরাম জোট নির্বাচনে অংশ নিচ্ছে। ইতোমধ্যে দুটি জোটই নিজেদের প্যানেল ঘোষণা করেছে। আগামী ৩১ মে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

দেশের তৈরি পোশাকশিল্পের অগ্রযাত্রায় অবদান রাখতে আসন্ন বিজিএমইএ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে নির্বাচনকেন্দ্রিক জোট ফোরাম। বিজিএমইএ ২০২৫-২০২৭ মেয়াদের এ নির্বাচনে ঢাকা অঞ্চলের প্যানেল লিডার হিসেবে রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু) ও প্রার্থী হয়েছেন যমুনা ডেনিমস লিমিটেডের ডিরেক্টর মিসেস সুমাইয়া ইসলাম।

এবারের নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দেবেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। আর সম্মিলিত পরিষদের নেতৃত্ব দেবেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। ফোরাম প্যানেল নির্বাচনে ৩৫টি পরিচালক পদে তরুণ, অভিজ্ঞ, আধুনিক এবং দূরদর্শী ৩৫ জন প্রার্থীর মনোনয়ন দিয়েছে।

ফোরামের ঢাকা অঞ্চলের প্রার্থীরা হলেন—রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু), যমুনা ডেনিমস লিমিটেডের ডিরেক্টর সুমাইয়া ইসলাম, এটিএস অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, আদিবা অ্যাপারেলস পরিচালনা অংশীদার কাজী মিজানুর রহমান (পিন্টু), এমিটি ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিহাব উদ্দোজা চৌধুরী। এছাড়া প্রার্থী হয়েছেন- অনন্ত গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান (বাবলু), এপিএস নিট কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান হাসিব উদ্দিন, বাংলা পোশাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল, কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, দেশ গার্মেন্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ভিদিয়া অমৃত খান, দুলাল ব্রাদার্স লিমিটেডের (ডিবিএল গ্রুপ) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম (ফিরোজ), ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেডের (ইভিন্স গ্রুপ) পরিচালক শাহ্ রাঈদ চৌধুরী, ফেব্রিকা নিট কম্পোজিট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মিজানুর রহমান, গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসনে কমার আলম, হান্নান ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম সামছুদ্দিন, ইমপ্রেস-নিউটেক্স কম্পোজিট টেক্সটাইলস লিমিটেডের পরিচালক নাফিস উদ দৌলা। লাকী স্টার অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান, মাইশা ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া, মাসকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কম্পোজিট নিট গার্মেন্টস) পরিচালক ফাহিমা আক্তার, মুন রেডিওয়্যারস লিমিটেডের (সেতারা গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক আসেফ কামাল পাশা, নেকসাস সোয়েটার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী, রুমানা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুমানা রশীদ, শাইনেস্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিহা আজিম, সফটেক্স কটন (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজোয়ান সেলিম, সুরমা গার্মেন্টস লিমিটেডের পরিচালক ফয়সাল সামাদও ফোরামের ঢাকা অঞ্চলের প্রার্থী হয়েছেন।

চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীরা হলেন- কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, অ্যালার্ট ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর, চৌধুরী ফ্যাশন ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক চৌধুরী, ক্লিফটন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এম মহিউদ্দিন চৌধুরী, ফ্যাশন ওয়াচ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, এইচকে-টিজি গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান এনামুল আজিজ চৌধুরী, কাট্টালী টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদুল হক চৌধুরী, লয়েলটেক্স লিমিটেডের পরিচালক মীর্জা মো. আকবর আলী চৌধুরী, দ্য নিড অ্যাপারেলস (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান রিয়াজ ওয়াইজ।

ফোরাম নেতারা বলছেন, ফোরাম বরাবরই দায়িত্বশীল নেতৃত্ব, টেকসই শিল্প উন্নয়ন এবং স্বচ্ছ পরিচালনায় বিশ্বাসী। এ নির্বাচনে ফোরাম প্যানেলের প্রার্থীরা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন আকারের গার্মেন্টস প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন। এবারের প্যানেলের প্রার্থী নির্বাচনে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে; যারা আগামীর দিনে প্রকৃতপক্ষে বিজিএমইএকে এগিয়ে নেওয়ার মাধ্যমে রপ্তানি প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক কল্যাণে কাজ করতে সক্ষম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X