মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চাকসুতে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব ও এজিএস প্রার্থী সাজ্জাদ হোসাইন মুন্না। ছবি : সংগৃহীত
ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব ও এজিএস প্রার্থী সাজ্জাদ হোসাইন মুন্না। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় বিকেল ৩টায় কেন্দ্রীয় ছাত্রশিবিরের মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম এ প্যানেল ঘোষণা করেন।

এতে ভিপি হিসেবে কেন্দ্রীয় ছাত্রশিবিরের কার্যকরী সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের ইব্রাহিম হোসেন রনি, জিএস ইতিহাস বিভাগের ২০১৯-২০ সেশনের সাঈদ বিন হাবিব, এজিএস পদে ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ সেশনের সাজ্জাদ হোসাইন মুন্না নির্বাচন করবেন।

প্যানেলের অন্যান্যরা হলেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক সম্পাদক শাহপরান মারুফ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা হারেসুল ইসলাম, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশ তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান। এ ছাড়াও ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

নির্বাহী সদস্য পাঁচজন হলেন, জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান, আদনান শরিফ।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪।

চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম নেওয়া বা জমা দেওয়া যাবে না। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

চাকসু ও হল সংসদ নির্বাচন আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা শুরু হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X