শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

গোয়াফেস্টে দুটি মিডিয়া অ্যাবি অ্যাওয়ার্ড জিতল এশিয়াটিক মাইন্ডশেয়ার

গোয়াফেস্টে দুটি মিডিয়া অ্যাবি অ্যাওয়ার্ড জিতেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। ছবি : সংগৃহীত
গোয়াফেস্টে দুটি মিডিয়া অ্যাবি অ্যাওয়ার্ড জিতেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। ছবি : সংগৃহীত

মিডিয়া ও অ্যাডভার্টাইজিংয়ের আন্তর্জাতিক পরিসরে আরও একবার দারুণ দৃষ্টান্ত রাখল এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অ্যাডভার্টাইজিং ফেস্টিভ্যাল ‘গোয়াফেস্ট’-এর অ্যাবি অ্যাওয়ার্ডসে ‘ইনোভেটিভ ইউজ অব ইন্টিগ্রেটেড মিডিয়া, সাউথ এশিয়া (এক্সক্ল্যুডিং ইন্ডিয়া)’ ক্যাটেগরিতে একটি সিলভার এবং একটি গোল্ড অ্যাওয়ার্ড জিতে নিয়েছে এশিয়াটিক মাইন্ডশেয়ার।

সিলভার অ্যাওয়ার্ডটি এসেছে গ্রামীণফোনের জন্য করা ‘ইন্টারনেটের দুনিয়া সবার’ ক্যাম্পেইনটির সুবাদে। আর, গোল্ড অ্যাওয়ার্ডটি এসেছে গ্রামীণফোনের ‘বন্ধু বোঝে আমাকে’ ক্যাম্পেইনের জন্য।

ভারতীয় অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির অস্কার হিসেবে খ্যাত এ ‘মিডিয়া অ্যাবি’র এবারের আসরে বাংলাদেশ থেকে শুধু এশিয়াটিক মাইন্ডশেয়ারই অর্জন করেছে এ অ্যাওয়ার্ড। অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং দি অ্যাডভার্টাইজিং ক্লাবের যৌথ উৎসব এ গোয়াফেস্ট। এটি শুধু সৃজনশীলতা ও মিডিয়া পারফরম্যান্সের স্বীকৃতির জায়গা নয়, বরং দক্ষিণ এশিয়ার অ্যাডভার্টাইজিং ও কমিউনিকেশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মিলনমেলা।

মিডিয়া, বিজ্ঞাপন, ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং অঙ্গনে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডে। প্রতিটি ক্যাম্পেইন সফল হয় তখনই, যখন তার পেছনে থাকে নিবেদিত, চিন্তাশীল আর সৃজনশীল একটি দল।

আন্তর্জাতিক মঞ্চে এ অর্জন যেমন প্রতিষ্ঠানের জন্য গর্বের, তেমনি এটি ক্লায়েন্টদের আস্থারও এক উজ্জ্বল প্রতিফলন। এশিয়াটিক মাইন্ডশেয়ার আন্তরিক কৃতজ্ঞতা জানায় তাদের ক্লায়েন্টদের প্রতি, যাদের অবিচল সহায়তা ও আস্থা এ যাত্রাকে আরও দৃঢ় করেছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X