কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার দিচ্ছে প্রাণ-আরএফএল

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। ছবি : কালবেলা
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। ছবি : কালবেলা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিবারের মতো এবারও ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল।

এ ক্যাম্পেইনের মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপ সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ঈদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সমন্বয়ে তৈরি বিশেষ গিফট বক্স ও খাবার সরবরাহ করছে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ঈদ মানেই আনন্দ, সবার সঙ্গে সেই আনন্দকে ভাগাভাগি করে নিতে আমরা এবারও ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন শুরু করেছি। প্রাণ-আরএফএল গ্রুপের নিত্যপ্রয়োজনীয় যে কোনো পণ্য কিনলে সেই অর্থের একটি অংশ বরাদ্দ রাখা হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উদ্‌যাপনের জন্য।

তিনি আরও বলেন, এ বছর এ উদ্যোগের মাধ্যমে রাজধানীর শ্যামলী, হাতিরপুল, পল্টন এবং হবিগঞ্জ, নরসিংদী, নাটোর, রংপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার এবং ঈদ গিফট সরবরাহ করা হচ্ছে। এর আওতায় প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিশেষ গিফট বক্স ও খাবার সরবরাহ করা হচ্ছে।

কামরুজ্জামান কামাল বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঈদে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে আমরা এ উদ্যোগ নিয়েছি। এ কর্মসূচিতে ভোক্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে তারা আমাদের এ উদ্যোগকে সমর্থন করতে পারেন। সবার প্রতি সমানভাবে সম্মান আর যত্ন নিয়ে কাজ করার জন্য ‘ঈদ ফর অল’ উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আগামীতে আরও বড় পরিসরে এধরনের আয়োজন করা হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১০

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১১

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১২

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৩

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৪

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৭

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৮

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৯

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

২০
X