কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:১২ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশ দিবসে শিক্ষার্থীদের ‘নাকাচুয়া ট্রি’ উপহার দিল নাবিল গ্রুপ

শিক্ষার্থীদের ‘নাকাচুয়া ট্রি’ উপহার দিয়েছে নাবিল গ্রুপ। ছবি : সৌজন্য
শিক্ষার্থীদের ‘নাকাচুয়া ট্রি’ উপহার দিয়েছে নাবিল গ্রুপ। ছবি : সৌজন্য

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক পণ্য বর্জনের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব দক্ষিণ-এশীয় প্রজাতির নাকাচুয়া ট্রি উপহার দিয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপ। পরিবেশ অধিদপ্তর আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার হিসেবে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুর রহমান শিক্ষার্থীদের হাতে এই নাকাচুয়া গাছ তুলে দেন।

বুধবার (২৫ জুন) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই দিবসটি উদযাপিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাসমিনা খাতুন এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

বক্তারা পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম একটি ধ্বংসপ্রাপ্ত পৃথিবী পাবে।

তারা পরিবেশ বিনষ্টের কারণ উল্লেখ করে প্লাস্টিক ব্যবহার রোধ করে সবুজ ও বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নাবিল গ্রুপের দেওয়া নাকাচুয়া ট্রি প্রদান করা হয়।

এসময় নাবিল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন হেড অফ মার্কেটিং মো. আক্তারুজ্জামান, ব্র্যান্ড মার্কেটিং কর্মকর্তা এ আই মো. সুয়াইব, ইমতিয়াজ আহমেদ জিম, মো. মোবাইদুল ইসলাম সিজার এবং প্রশাসন বিভাগের কর্মকর্তা সোহেল রানা ও মো. রবিউল আলম।

অনুষ্ঠান শেষে নাবিল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক আর এন্ড ডি সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় দুই শতাধিক বৃক্ষ রোপণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১০

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১১

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১২

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৩

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৪

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৫

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৬

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৭

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৮

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৯

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

২০
X