কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চার তরুণ মেধাবী প্রকৌশলী পেলেন মর্যাদাপূর্ণ ‘ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড ২০২৪’

বিজয়ীদের প্রত্যেককে তিন হাজার মার্কিন ডলার, মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়। সৌজন্য ছবি
বিজয়ীদের প্রত্যেককে তিন হাজার মার্কিন ডলার, মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়। সৌজন্য ছবি

বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা উৎসাহিত করতে ‘হোন্ডা ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট’স (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ জুন) রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী ও উপ-প্রধান (ডেপুটি চিফ অব মিশন) নাওকি তাকাহাশি, হোন্ডা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসাকি সুনোদা, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ডক্টর আইনুন নিশাত, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও সুসুমু মরিসাওয়া, চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান, এফসিএ, কাজুইকি কাতাওকা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জেট্রো, বাংলাদেশ, আশির উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, কিউশু বিশ্ববিদ্যালয়, জাপান এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী ও উপ-প্রধান নাওকি তাকাহাশি তার বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর টেকসই সমাধানের কোনো বিকল্প নেই। পরিবেশ সুরক্ষায় উন্নত প্রযুক্তির ব্যবহার এবং নবীন প্রকৌশলী ও বিজ্ঞানীদের উদ্যোগে আগামী দিনে একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে জানানো হয়, বৈশ্বিকভাবে ২০০৬ সাল থেকে তরুণ মেধাবী প্রকৌশলীদের মূল্যায়ন এবং উৎসাহ প্রদান করতে ধারাবাহিকভাবে এই পুরস্কার প্রবর্তন করে আসছে হোন্ডা ফাউন্ডেশন। ২০১৯ সাল থেকে বাংলাদেশে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড প্রদান করা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় এবারও হোন্ডা ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের হোন্ডা ‘ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট’স (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড ২০২৪’ বিজয়ীরা হচ্ছেন- অনিক সাহা (বুয়েট), ফাইরুজ মুবাশ্বিরা (বুয়েট), তাসলিমা হোসেন সানজানা (বুয়েট) এবং সাদমান সাকিব হিমেল (বুয়েট)।

অ্যাওয়ার্ড বিজয়ী ৪ জনের প্রত্যেককে তিন হাজার মার্কিন ডলার, মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও তাদের জাপানে উচ্চশিক্ষার ক্ষেত্রে হোন্ডা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১০

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১১

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১২

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৪

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৫

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৬

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৭

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৮

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৯

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

২০
X