কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির ১ম বর্ষপূর্তি উৎসব

বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি বর্ষপূর্তির আয়োজনে অতিথিরা। ছবি : সংগৃহীত
বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি বর্ষপূর্তির আয়োজনে অতিথিরা। ছবি : সংগৃহীত

এক বছর পূর্ণ করল ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’। সে আনন্দের উৎফুল্লতায় ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’র সদস্যরা কল্যাণপুরের অভিজাত রেস্টুরেন্ট ‘কাচ্চি মাশাআল্লাহ’তে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আড়ম্বরতায় উদ্যোক্তাদের অনুপেরণায় অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন খ্যাতিমান সংগীত শিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, খ্যাতিমান পরিচালক চয়নিকা চৌধুরী এবং প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার, বিশ্বরঙ-এর কর্ণধার ও উদ্যোক্তা ভূমির সভাপতি বিপ্লব সাহাসহ মিডিয়া অঙ্গনের জনপ্রিয় মডেল ও তারকারা।

‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’র সদস্যরা সবাই একসাথে হয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে আনন্দমুখর পরিবেশে হাসি, ঠাট্টা, গান আর স্মৃতিচারণের মাধ্যমে স্মরণীয় করে রাখেন।

আমাদের বুটিক শিল্পের মতো সম্ভাবনাময় শিল্পটি স্বাধীনতার পর থেকে এত বছরে আরও অনেক দূর যাওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য এ দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি সবসময় অবহেলিত ছিল। রাষ্টীয় কোনো পৃষ্টপোষকতা নেই এখানে। সব দায় যেন উদ্যোক্তাদের। মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে পার্শ্ববর্তী যত দেশ আছে সেখানকার ব্যবসায়ীরা আমাদের দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিকে দখলে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এ যেন আমাদের নিজস্বতাকে, আমাদের ইতিহাসকে, ঐতিহ্যকে, আমাদের সংস্কৃতিকে পরাভূত করার নেশায় মত্ত তারা।

আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যবসার সঙ্গে সম্পৃক্তরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে দিয়ে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেয়ে ধার করা সংস্কৃতির সাথে সম্পৃক্ত হতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা।

বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের গুণগত মানোন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান এবং সফল উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেই বিশ্বরঙের কর্ণধার ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার নেতৃত্বে ২৯ জুন ২০২৪ সালে পথ চলা শুরু করে ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’। পথ চলতে চলতে ৩৬৪ দিন অতিক্রম করে উদ্যোক্তা ভূমি ২৯ জুন ২০২৫ সালে এক বছর পূর্ণ করল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১০

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১১

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১২

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৩

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৪

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৫

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৬

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৭

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৮

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৯

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

২০
X