কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১২:৪০ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে ক্যারিয়ার গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ‘ক্যারিয়ার কিকস্টার্ট: ইনসাইটস ফ্রম ইন্ডাস্ট্রি এক্সপার্টস’ প্রতিপাদ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের এমবি ১০৫ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ‘মার্কেটিং অ্যান্ড এইচআরএম ফোরাম’।

এই আয়োজনে মূল আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে ম্যানেজার (ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড রিওয়ার্ডস) হিসেবে কর্মরত শান্তা দে।

তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের করপোরেট অভিজ্ঞতা নিয়ে প্রস্তুত করতে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। সেগুলোর মধ্যে ছিল—পেশাগত ও প্রফেশনালি মানসম্পন্ন সিভি তৈরির কৌশল, লিংকডইন প্রোফাইল গড়ার কৌশল, ইন্টারভিউয়ের প্রস্তুতিতে করণীয়, করপোরেট হায়ারিংয়ের বাস্তব চাহিদা এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডিন ড. মো. মারুফ উল ইসলাম। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রকৃত ক্যারিয়ার গঠনে শিক্ষার পাশাপাশি শিল্প খাতের সংস্পর্শ অত্যন্ত জরুরি।’

বক্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর। আয়োজনে সহযোগিতা করেন ক্লাব অ্যাডভাইজর অধ্যাপক সন্তু ঘোষ এবং প্রভাষক কানিজ ফাতেমা আনান্না।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X