কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

অরবিটক অ্যাপে এনআইডি যাচাই সেবার জন্য ইসি ও রেস অনলাইনের চুক্তি

অরবিটক অ্যাপে এনআইডি যাচাই সেবার জন্য নির্বাচন কমিশন ও রেস অনলাইনের চুক্তি স্বাক্ষর। ছবি : সৌজন্য
অরবিটক অ্যাপে এনআইডি যাচাই সেবার জন্য নির্বাচন কমিশন ও রেস অনলাইনের চুক্তি স্বাক্ষর। ছবি : সৌজন্য

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর, ব্রি. জে. মো. আজিজুর রহমান সিদ্দিকি, প্রকল্প পরিচালক (আই ডি ই এ প্রকল্প) একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ নির্বাচন কমিশনের আগারগাঁও অডিটোরিয়ামে নির্বাচন কমিশন ও রেস অনলাইন লিমিটেডের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়।

এই চুক্তির মাধ্যমে রেস অনলাইন লিমিটেড পরিচালিত Orbitalk অ্যাপ গ্রাহকদের সেবা গ্রহণের পূর্বে জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই সেবা আনুষ্ঠানিকভাবে চালু হবে, যা ডিজিটাল নিরাপত্তা ও সেবার মান আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র কর্মকর্তাসহ মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ হাবিবুর রহমান এবং রেস অনলাইন লিমিটেডের চেয়ারম্যান মিসেস ইলা আহমেদ, সিইও ব্রি. জে. মো. আকরামুল হক, সিওও মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা, খন্দকার রায়হান হোসেন, জেনারেল ম্যানেজার মো. মাহবুবুল আলম রিয়াদ (টেকনোলজি), অঞ্জন বসু, হেড অব রেগুলেটরি এফেরার্স, ওবায়েদ উল্লাহ (এজিএম) এবং সদরুল হাসান (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার) এবং অন্য সম্মানিত প্রতিনিধি উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, এই যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল নিরাপত্তা এবং পরিচয় যাচাই প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। এনআইডি যাচাই-এ নতুন প্রযুক্তি সংযুক্ত করার ফলে অরবিটক অ্যাপ ব্যবহারকারীরা একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও সুশৃঙ্খল প্ল্যাটফর্মে সেবা গ্রহণ করতে পারবেন।

রেস অনলাইন লিমিটেডের চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের এই যৌথ পথচলা আমাদের জন্য অত্যন্ত সম্মানের এবং গর্বের। আমরা প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের নিরাপদ এবং নির্ভরযোগ্য যোগাযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং এই উদ্যোগ তারই একটি গুরুত্বপূর্ণ ধাপ।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X