কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আইইউবিএটির ফল ২০২৩ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

আইইউবিএটির ফল সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
আইইউবিএটির ফল সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ফল সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকেই ঢাকার উত্তরায় অবস্থিত আইইউইবিএটির সবুজ ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আইইউবিএটির মিশন, ভিশন, একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব অ্যাক্টিভিটি, পরিবহন ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিওচিত্র দেখানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়।

বেলা ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন উপউপাচার্য মাহমুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া।

উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব তার বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। লক্ষ্য রাখতে হবে নিজের স্বাস্থ্যের দিকে। পড়াশোনার জন্য যে পরিবেশ প্রয়োজন আইইউবিএটি তা নিশ্চিত করে। তাই কোনোভাবেই নিজ নিজ লক্ষ্য হারিয়ে ফেলা চলবে না।’ তিনি নবীন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং তাদের সুখী-সমৃদ্ধ বাংলাদেশের রূপায়ণে নিবেদিত হতেও আহ্বান জানান।

অনুষ্ঠানে সকল বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, কো-অর্ডিনেটর, শিক্ষকরা, অ্যালামনাই, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। পরিচয় পর্ব শেষে নবীন শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্যাম্পাস ঘুরে দেখেন।

উল্লেখ্য, সম্প্রতি ছয়টি অনুষদের অধীনে ১০টি স্নাতক ও দুটি স্নাতকোত্তর কোর্সে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের দাবি ভিন্ন

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

দেশের তিন জেলায় বিকেল ৫টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্য অনু

১০

মানিকগঞ্জে ৫০০ গাছের চারা রোপণ ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’র

১১

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

১২

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

১৩

চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

১৪

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১৫

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

১৬

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

১৭

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

১৮

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

২০
X