কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জেসিআই ঢাকা সাউথের উদ্যোগে রাইজআপ টাইগ্রেস স্কলারশিপ প্রকল্পের উদ্বোধন

রাইজআপ টাইগ্রেস স্কলারশিপ প্রকল্পের উদ্বোধন আয়োজনে অতিথিরা। ছবি : সংগৃহীত
রাইজআপ টাইগ্রেস স্কলারশিপ প্রকল্পের উদ্বোধন আয়োজনে অতিথিরা। ছবি : সংগৃহীত

নারী ক্রিকেটারদের দক্ষ করে গড়তে এবং নারী ক্রীড়া উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে, জেসিআই ঢাকা সাউথের উদ্যোগে রাইজআপ টাইগ্রেস স্কলারশিপ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বোট ক্লাবে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা সাউথের লোকাল প্রেসিডেন্ট কাজী মোতায়াজ্জেদ বিল্লাহ, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট বি এম জাহিদ হোসেন মারুফ, রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট ইকবাল এলাহী খান ও জেসিআই ঢাকা সাউথের বোর্ড মেম্বার খন্দকার রাজিব হাসান , ব্যারিস্টার ফারজানা আক্তার সেতু , নাইম হায়দার উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের মাধ্যমে, জেসিআই ঢাকা সাউথ তিনজন উদীয়মান নারী ক্রিকেটারকে তাদের গৌরবময় ক্রীড়া ক্যারিয়ার গড়তে সহায়তা প্রদান করতে যাচ্ছে। জেসিআই ঢাকা সাউথ ও নারী ১ম বিভাগ ক্রিকেট দল এ কে রয়েলস ক্রিকেট ক্লাব যৌথভাবে এই প্রকল্পটি পরিচালনা করবে, যেখানে এই তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় কিট সরবরাহ এবং তাদের গঠনমূলক মানসিকতার বিকাশে সহায়তা করা হবে।

আয়োজকদের দৃঢ় বিশ্বাস, এই স্কলারশিপের মাধ্যমে নারী ক্রিকেটে আরও অনেক সম্ভাবনাময় প্রতিভাকে সামনে নিয়ে আসতে পারবে এবং তারা একদিন বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করবে। এটি শুধু একটি এককালীন উদ্যোগ নয়, প্রতি বছর জেসিআই ঢাকা সাউথ এই স্কলারশিপ প্রদান করবে, যাতে তরুণ নারী ক্রিকেটাররা নিয়মিত সহায়তা পায় এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১০

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১১

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১২

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৩

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৪

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৫

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৬

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৮

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৯

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

২০
X