স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

আইসিসি যেন ‘হেড মাস্টার’, নতুন ‘বিচার’ নিয়ে হাজির ভারত-পাকিস্তান

নতুন অভিযোগ নিয়ে আইসিসির দ্বারস্থ ভারত-পাকিস্তান । ‍ছবি : সংগৃহীত
নতুন অভিযোগ নিয়ে আইসিসির দ্বারস্থ ভারত-পাকিস্তান । ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপ খেলতে এসে অভিযোগ দেওয়া-নেওয়া যেন শেষই হচ্ছে না ভারত-পাকিস্তানের। এবার নতুন অভিযোগ নিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দ্বারস্থ হয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। পাক দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ জানায় ভারত, বসে থাকেনি পাকিস্তানও। ভারতের অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ তোলে তারা।

পাকিস্তান ক্রিকেটারদের ‘‌ভারতবিদ্বেষী’‌ উদযাপন ভালো চোখে দেখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌। ভারত-পাকিস্তান ম্যাচে পাক ওপেনার সাহিবজাদা ফারহান এবং পেসার হারিস রউফের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে ভারত।

অন্যদিকে ১৪ সেপ্টেম্বর পেহেলগাম সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে ম্যাচপরবর্তী মন্তব্যের জন্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সুপার ফোরে ভারত–পাক ম্যাচে রউফ যে সেলিব্রেশন করেছেন, তার ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। ম্যাচ চলাকালীন এই পাক ক্রিকেটার ইশারা করেন, উড়তে উড়তে আচমকাই ভেঙে পড়ছে যুদ্ধবিমান। তারপর হাতের ছয় আঙুল দেখান। আসলে অপারেশন সিঁদুরের সময় ছটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয় পাকিস্তানের পক্ষ থেকে। রউফের এমন সেলিব্রেশন ‘ভারতবিদ্বেষী’ বলে মনে করছে বিসিসিআই।

শুধু রউফ নন, পাক ওপেনার সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন নিয়েও বিতর্ক বেঁধেছে। সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে ব্যাট উঁচিয়ে গুলি চালানোর ভঙ্গি করেন পাক ব্যাটার। তার এই উদযাপনেও অসন্তোষ বিসিসিআই।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই দুই পাক ক্রিকেটারের সেলিব্রেশন নিয়ে আইসিসির কাছে ইমেইল করেছে ভারতীয় বোর্ড। তবে আইসিসির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। জানা গেছে, এই ইস্যুতে আইসিসি শুনানি শুরু করবে। আইসিসি এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসনের কাছে হাজিরা দিতে হবে দুই পাক ক্রিকেটারকে।

এদিকে বিসিসিআইয়ের এই পদক্ষেপের পাল্টা জবাব দিতে ভারতের অধিনায়ক সূর্যকুমারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পাক বোর্ড। পিসিবির দাবি, ক্রিকেট ম্যাচে রাজনৈতিক মন্তব্য করেছেন ভারত অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X