কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

যশোরে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ডিসপ্লে সেন্টার উদ্বোধন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের নাম্বার ওয়ান ইলেকট্রনিকস ও হোম অ্যাপল্যায়েন্স ব্র্যান্ড কনকা, গ্রি ও হাইকো পণ্যের পসরা নিয়ে দেশের অন্যতম উৎপাদনকারী ও বাজারজাতকারী গ্রুপ ইলেকট্রো মার্ট মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত এবং ভৈরব নদীর তীর ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের শহর যশোরবাসীর দোরগোড়ায়।

যশোরের গ্রাহকদের চাওয়া-পাওয়াকে আরও সহজলভ্য করতে গ্রুপটি তাদের দ্বিতীয় শাখা যশোর শহরের রেল রোডে স্থাপন করছে।

সম্প্রতি গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, জিএম-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চেীধুরী ও ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেল) মো. জুলহাক হোসাইন এবং এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উক্ত সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন ঘোষণা করা হয়। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে দেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপল্যায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে পূরণ করছে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের পণ্য।

গ্রি দেশে এয়ারকন্ডিশনার চাহিদার সিংহভাগ সরবরাহের মাধ্যমে শীর্ষ স্থান দখল করে আছে। কনকা ইলেকট্রনিকস ও হোম অ্যাপল্যায়েন্স পণ্যসামগ্রীর চাহিদার বৃহৎ অংশ এবং হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্য দেশের চাহিদার প্রায় ৮-১০ শতাংশ সরবরাহের মাধ্যমে বিশেষ স্থান দখল করে আছে। এ ছাড়া কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও হোম অ্যাপলায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ।

দেশব্যাপী গ্রাহকদের ব্যাপক চাহিদার কারণে এবং নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে দেশের প্রতিটি অঞ্চলে সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে ইলেকট্রো মার্ট কর্তৃপক্ষ। সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন উপলক্ষে যশোরবাসীর জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়। এ ছাড়া রয়েছে নান্দনিক ডিজাইনের গ্রি এয়ারকন্ডিশনার এবং কনকার ইলেকট্রনিকস পণ্যসামগ্রী।

কনকা, গ্রি ও হাইকো পণ্য কেনার ক্ষেত্রে প্রায় ৩৫টি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডসহ নগদ এবং মাসিক তিন থেকে ১৮ মাসের কিস্তিতে পণ্য বিভিন্ন শোরুম, ডিসপ্লে সেন্টার ও ডিলারদের মাধ্যমে কেনা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১০

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১১

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১২

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৫

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৬

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৯

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

২০
X