কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বিজ্ঞাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সেমিনার শেষে অতিথি ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সেমিনার শেষে অতিথি ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইঞ্জিনিয়ার্স মার্কেটিং ক্লাবের আয়োজনে ‘Ad Warfare: Mastering the Battle of Advertising’ শীর্ষক একটি অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব রাফায়াত রাকিব, তিনি করপোরেট দুনিয়ার বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের বিজ্ঞাপন, ব্র্যান্ড কৌশল, এবং মানবসম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা দেন।

বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ সেশনে রাফায়াত রাকিব বিজ্ঞাপনের প্রতিযোগিতামূলক জগতে সৃজনশীলতা, মানবিক অনুভূতি, এবং মার্কেটারদের কৌশলগত চিন্তাভাবনা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিজ্ঞাপন শুধু একটি পণ্য বিক্রির মাধ্যম নয়; এটি মানুষের মন জয় করার শিল্প। একজন সফল মার্কেটারকে জানতে হবে মানুষ কীভাবে ভাবে, অনুভব করে, এবং সিদ্ধান্ত নেয়।

ইভেন্টে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই এবং ক্লাবের সদস্যরা। শিক্ষার্থীরা বক্তার কাছ থেকে বাস্তব জীবনের উদাহরণ ও অভিজ্ঞতা শুনে বিজ্ঞাপন ও মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করেন।

আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয় ক্লাবের সক্রিয় সদস্যদের যৌথ প্রচেষ্টায়। সেমিনারের শেষে ইনজিনিয়াস মার্কেটিং ক্লাবের সাবেক সভাপতি নওশিন শিকদার ঐশী ও উপস্থিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে এমন আরও করপোরেট শিক্ষামূলক আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X