বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের ধারাবাহিক মুনাফা বৃদ্ধি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রতিষ্ঠানটির কর-পরবর্তী একত্রিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫০ লাখ টাকা।

চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৫) আইডিএলসির কর-পরবর্তী একত্রিত নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১৭৬ কোটি ৩০ লাখ টাকা, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ বেশি। এই সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৪ পয়সা, যেখানে আগের বছরের তৃতীয় প্রান্তিকে ছিল ২ টাকা ৮৭ পয়সা।

একক (স্ট্যান্ডঅ্যালোন) ভিত্তিতে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১৩৬ কোটি ৫০ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ২৯ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। একক মেয়াদি আমানত (টার্ম ডিপোজিট) বেড়ে দাঁড়িয়েছে ১০,৪০৭ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ২৩ শতাংশ বৃদ্ধি।

অন্যদিকে, আইডিএলসির ঋণ পোর্টফোলিওর আকার দাঁড়িয়েছে ১২,১৬৭ কোটি টাকা, যা ২০২৪ সালের তুলনায় ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

একত্রিত রিটার্ন অন ইক্যুইটি (ROE) বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৯ শতাংশ, যা গত বছর ছিল ৮ দশমিক ৬৫ শতাংশ। একইভাবে রিটার্ন অন অ্যাসেটস (ROA) বেড়ে হয়েছে ১ দশমিক ৪৮ শতাংশ, যা আগের বছর ছিল ১ দশমিক ১৪ শতাংশ। প্রতিষ্ঠানটির মতে, দক্ষ মূলধন ব্যবস্থাপনা, ঝুঁকি নিয়ন্ত্রণে শৃঙ্খলা ও কার্যকর ব্যবসায়িক কৌশলের ফলেই এই সাফল্য এসেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, “আইডিএলসির সাফল্যের মূল সূত্র আমাদের অনন্য ব্যবসায়িক মডেল এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দৃঢ় শৃঙ্খলা। আমরা দীর্ঘমেয়াদে গ্রাহককেন্দ্রিক সমাধান তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আর্থিক লাভজনকতা ও দায়িত্বশীল প্রশাসনিক পরিচালনার মধ্যে ভারসাম্য রক্ষা করেই আমরা এগিয়ে যাচ্ছি।”

রাজধানীর গুলশানে আইডিএলসি করপোরেট হেড অফিসে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৩৫৭তম সভায় ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি অনুমোদন করা হয়।

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X