কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

যেসব সূক্ষ্ম লক্ষণে বুঝবেন শরীরে হয়েছে পুষ্টির ঘাটতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা অনেক সময় বুঝতেই পারি না, শরীর নীরবে আমাদের সাথে কথা বলছে। বড় সমস্যা দেখা দেওয়ার আগেই ছোট ছোট কিছু পরিবর্তন আমাদের সতর্ক করে। খাওয়া-দাওয়া ঠিক না হলে বা কোনো পুষ্টি কমে গেলে শরীর খুব সূক্ষ্ম উপসর্গ দেখায়, যা আমরা বেশিরভাগ সময় অবহেলা করি।

আরও পড়ুন : বাঁধাকপি-ফুলকপি কি থাইরয়েডের জন্য সত্যিই ক্ষতিকর

আরও পড়ুন : ঘুমের মধ্যেও হতে পারে হার্ট ফেইলিওর

তাই সমস্যা বাড়ার আগে কোন কোন লক্ষণে সতর্ক হওয়া উচিত, তা সহজ ভাষায় তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।

ফাইবারের ঘাটতি : বেশিরভাগ মানুষ ভাবে ফাইবার কম হলে কোষ্ঠকাঠিন্য হবে। কিন্তু ডায়েটারি ফাইবার কমে যাওয়ার শুরুটা বোঝা যায় অন্যভাবে - খাওয়ার কিছুক্ষণ পরই আবার ক্ষুধা লাগতে শুরু করে। পেট ভরে থাকা সত্ত্বেও এমনটা হলে বুঝতে হবে শরীর ফাইবার চাইছে।

প্রোটিনের ঘাটতি : প্রোটিন কম পেলে শরীর ও মন দুটোরই শক্তি কমে যায়। সারাক্ষণ ক্লান্ত লাগা, মাথা ঝিমঝিম করা, কাজে মন না বসা বা ‘ব্রেন ফগ’-এর মতো অনুভূতি, এসবই দেখায় যে শরীরে যথেষ্ট প্রোটিন পৌঁছাচ্ছে না।

ক্যালসিয়ামের ঘাটতি : হাড় ভেঙে যাওয়া বা ব্যথা ক্যালসিয়াম কমে যাওয়ার পরের পর্যায়। প্রথম দিকে শরীর আঙুলে ঝিনঝিন বা হালকা অবশভাবের মতো সংকেত পাঠায়, যা আমরা সাধারণত গুরুত্ব দিই না।

জিঙ্কের ঘাটতি : অনেকেই ভাবেন জিঙ্ক কমে গেলে ক্ষুধা কমে যায়। আসলে তারও আগে সতর্কতা আসে স্বাদ ও গন্ধ অনুভব করার ক্ষমতা কমে যাওয়া দিয়ে। এছাড়া ছোটখাটো ক্ষত শুকাতে বেশি সময় লাগলেও জিঙ্কের অভাব থাকতে পারে।

আয়রনের ঘাটতি : চুল পড়া বা চোখের নিচে কালি পড়া তখনই দেখা দেয়, যখন আয়রনের ঘাটতি অনেক বেড়ে গেছে। প্রথম দিকে যা দেখা যায় তা হলো ঘুমিয়ে উঠে­ও ক্লান্ত লাগা— এক ধরনের গভীর অবসাদ, যেটা সহজে কাটে না।

আরও পড়ুন : রোজ লবঙ্গ খেলে যেসব উপকারিতা পাবেন

আরও পড়ুন : এক মাস টানা হলুদ খেলে শরীরে আসবে যেসব পরিবর্তন

এই ছোট ছোট পরিবর্তনগুলো আমরা অনেকেই গুরুত্ব দিই না। কিন্তু শরীর সবসময়ই ইঙ্গিত দেয়। তাই অস্বাভাবিক ক্লান্তি, ক্ষুধা বদলানো, অনুভূতির পরিবর্তন— এসব লক্ষণ দেখলে গুরুত্ব দেওয়া জরুরি। তবে এগুলো কোনো চূড়ান্ত রোগ নির্ণয় নয়। প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X