কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

মাইক্লো বাংলাদেশে যোগ দিলেন ইয়াসির শাবাব

মাইক্লো বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার ইয়াসির শাবাব। ছবি :  সৌজন্য
মাইক্লো বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার ইয়াসির শাবাব। ছবি : সৌজন্য

তৈরি পোশাকের নতুন ব্যান্ড ‘মাইক্লো বাংলাদেশ লিমিটেড’-এর মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ম্যানেজার হিসেবে যোগ দিয়েছেন ইয়াসির শাবাব।

চলতি বছরের জুলাই মাসে ঘোষণা দিয়ে আগের প্রতিষ্ঠান গ্রামীণ ডিজিটাল হেলথের সঙ্গে নিজ যাত্রার অবসান ঘটান তিনি। পরে যোগদান করেন মাইক্লো বাংলাদেশে।

এ বিষয়ে ইয়াসির শাবাব কালবেলাকে বলেন, তৈরি পোশাকের বাজারে মাইক্লো বাংলাদেশ একটি ভাইব্রেন্ড সৃষ্টি করতে চায়। আমরা চাই পোশাকের একটি ভালো ব্র্যান্ড তৈরি করতে যেখানে সাশ্রয়ী ও ন্যায্যমূল্যে উন্নতমানের পোশাক বিক্রির মাধ্যমে স্থায়ীভাবে কাস্টমারদের আস্থা অর্জন করা সম্ভব হবে।

আগামী অক্টোবরের মাঝামাঝি নাগাদ মাইক্লো বাংলাদেশ ক্রেতাদের জন্য উন্মুক্ত হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘মাইক্লো, মাই ক্লোদিং’ স্লোগানকে সামনে রেখে আমরা বাজারে আসছি। উদ্বোধনের প্রথম দিনেই ঢাকার বিভিন্ন পয়েন্টে ছয়টি এবং এরপর দিন নরসিংদীতে একটি শাখা উদ্বোধন করা হবে। পরে ঢাকায় আরও কিছু শাখা ওপেন করার পাশাপাশি চট্টগ্রাম, সিলেটের কাস্টমারদেরও সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

প্রসঙ্গত, দেশের বাজারে মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, মার্কেট রিসার্চ ও কমিউনিকেশনে ১০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে ইয়াসির শাবাবের। এর আগে জেমকন গ্রুপ, আরএকে সিরামিক্স, গ্রাফিক্স টেক্সটাইল, ইউল্যাবসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X