বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন ছাদেকুর রহমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেঘনা ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমানকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ২৮ বছরের ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন ছাদেকুর রহমান ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল ও এসএমই ব্যাংকিং, ট্রেজারি, ক্রেডিট, বৈদেশিক মুদ্রা, এএলএম, ট্রেজারি রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অপারেশনস এবং ইসলামী ব্যাংকিংসহ ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন। তিনি ব্যাংকের ম্যানকম, এলকো, এসএমটি, সিআরএমসি, আরএমসি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রতিষ্ঠালগ্ন থেকে মেঘনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক ও ট্রেক হোল্ডার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসি-তে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন ছাদেকুর রহমান। পরবর্তী সময় এবি ব্যাংক লিমিটেডে নেতৃত্বমূলক বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে মেঘনা ব্যাংকে যোগদানের পর তিনি ব্যাংকের প্রবৃদ্ধি, পরিচালন দক্ষতা এবং কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম ও ডিএআইবিবি ডিগ্রি অর্জনকারী এই ব্যাংকার সিইআরএম, সিইসিএম, সিইএএফ, সিআইবিএফপি, সিপিএসএমই, সিএসএএ ও ডিআইবিসহ একাধিক পেশাগত সার্টিফিকেশন সম্পন্ন করেছেন। তিনি বাফেডা, পিডিবিএল, ব্যামডাসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন এবং বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত কর্মসূচিতে আলোচক ও রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি আইবিবির নিরীক্ষক হিসেবেও কাজ করেছেন।

ছাদেকুর রহমানকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে মেঘনা ব্যাংক পিএলসি। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন দায়িত্ব তার নেতৃত্বকে আরও শক্তিশালী করবে এবং ব্যাংকের ভবিষ্যৎ কৌশলগত অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।

কালবেলা/এমএইচ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X