কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

এবার চুরি করতে গিয়ে র‌্যাব সদস্যের স্ত্রীকে হত্যা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

এবার জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। মহর উদ্দিন রাজধানী ঢাকার মোহাম্মদপুর র‌্যাব-২-এ কর্মরত রয়েছেন। লিপি উপজেলার শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বুধবার রাতে গৃহবধূ লিপি খাতুন মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে চোর গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে চোর। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া বলেন, শ্বাসরোধে গৃহবধূকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে চোর। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

এর আগে, গত সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মোহাম্মদপুরে বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় দেখে ফেলায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) হত্যা করে পালিয়ে যায় গৃহকর্মী আয়েশা (২০)। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X