কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে কাভা কাপে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ নারী ভলিবল দল

সৌজন্য ছবি
সৌজন্য ছবি

বাংলাদেশ নারী ভলিবল দল আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিতব্য কাভা কাপ ফর উইমেন ২০২৫-এ অংশগ্রহণ করবে। দীর্ঘ চার মাসের কঠোর প্রশিক্ষণ ক্যাম্প সফলভাবে সম্পন্ন করে আগামী ১৭ ডিসেম্বর অধিনায়ক মোসা. সাবিনা খাতুনের নেতৃত্বে দলটি মালের উদ্দেশে রওনা হবে।

এই টুর্নামেন্টে বাংলাদেশসহ আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও তুর্কমেনিস্তানের মতো শক্তিশালী দল অংশ নেবে, যা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হতে যাচ্ছে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান দলের সার্বিক সহযোগিতা প্রদান করে তিন সেট অফিসিয়াল দলীয় কিট সরবরাহ করেছেন। দলের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে বাংলাদেশ ভলিবল ফেডারেশন ব্যাপক সহায়তা প্রদান করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, প্রথমবারের মতো দেশের বাইরে মেয়েরা খেলতে যাচ্ছে এবং তাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। ট্রফি নিয়ে ও বিজয়ী বেশে তারা দেশে ফিরবে বলে এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি দেশবাসীর সাপোর্ট ও দোয়া চেয়েছেন ফারুক হাসান।

এ ছাড়াও বাংলাদেশ ভলিবল নারী কমিটির চেয়ারম্যান মিস শারমিন হাসান তিথি আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতিতে দলের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উন্নত প্রস্তুতি ও দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ নারী ভলিবল দল কাভা কাপ ২০২৫ এ অংশ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১০

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১১

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১২

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৩

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৪

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৫

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৬

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৭

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৮

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৯

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

২০
X