বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

জাদুঘর থেকে ব্রিটিশ আমলের ছয় শতাধিক নিদর্শন চুরি

ব্রিস্টল মিউজিয়াম। ছবি: সংগৃহীত
ব্রিস্টল মিউজিয়াম। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ব্রিস্টল মিউজিয়ামের সংগ্রহশালা থেকে ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথ ইতিহাস-সম্পর্কিত ৬০০-এর বেশি নিদর্শন চুরি হয়েছে। বৃহস্পতিবার এভন ও সামারসেট পুলিশ চুরির সঙ্গে জড়িত সন্দেহে চারজনের ছবিসহ তথ্য প্রকাশ করেছে। এ সময় তাদের ধরতে জনসাধারণের কাছে সহায়তা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর ভোরে মিউজিয়ামের একটি সংরক্ষণাগার থেকে এসব মূল্যবান সামগ্রী চুরি করা হয়। কেন দুই মাসেরও বেশি সময় পরে এই ঘোষণা দেওয়া হচ্ছে—সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।

ব্রিস্টল সিটি কাউন্সিল জানিয়েছে, চুরি হওয়া সংগ্রহের মধ্যে পদক, ব্যাজ, পিন, গয়না, খোদাই করা হাতির দাঁত, রুপার সামগ্রী, ব্রোঞ্জের মূর্তি এবং ভূ-তাত্ত্বিক নমুনা রয়েছে।

কাউন্সিলের সংস্কৃতি ও সৃজনশীল শিল্প বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার বলেন, এগুলো দুই শতাব্দীরও বেশি সময় ধরে ব্রিটেনের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কের ইতিহাস বহন করে। এই সংগ্রহ বহু দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িত এবং ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত মানুষের জীবন ও অভিজ্ঞতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

তদন্তের নেতৃত্বদানকারী গোয়েন্দা কনস্টেবল ড্যান বারগান বলেন, এই চুরি শহরের জন্য একটি তাৎপর্যপূর্ণ ক্ষতি। জনসাধারণের সহায়তায় দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন।

ব্রিস্টলের ইতিহাস নিজেই ট্রান্সঅ্যাটলান্টিক দাস ব্যবসার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ১৮০৭ সালে এই ব্যবসা নিষিদ্ধ হওয়ার আগে ব্রিস্টল থেকে যাত্রা করা জাহাজগুলো অন্তত পাঁচ লাখ আফ্রিকানকে জোরপূর্বক দাস হিসেবে পরিবহন করেছিল। সেই অবৈধ বাণিজ্যের মুনাফা দিয়ে শহরের আজও টিকে থাকা অনেক জর্জিয়ান স্থাপনা নির্মিত হয়।

মিউজিয়ামের বৃহত্তর সংগ্রহে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নিদর্শন, আফ্রিকান জাতিগোষ্ঠীর ঐতিহাসিক পোশাক, ছবি, চলচ্চিত্র, ব্যক্তিগত নথি ও অডিও রেকর্ড রয়েছে, যা ব্রিটিশ সাম্রাজ্যের জটিল ও বিতর্কিত অতীত সম্পর্কে মূল্যবান ধারণা দেয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X