কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেকের যৌথ উদ্যোগে বাংলা কিউআর সেবা

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা বিস্তারের জন্য কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও জায়তুন ফিনটেক লিমিটেড।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং জায়তুন ফিনটেক লিমিটেডের চেয়ারম্যান মো. আরফান আলী।

এ অংশীদারিত্বের মাধ্যমে সমন্বিত ডিজিটাল ফাইন্যান্সিয়াল সল্যুশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দেশের প্রান্তিক ও সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও সহজ ব্যাংকিং এবং পেমেন্ট সেবার সুযোগ বাড়াবে।

এই সহযোগিতার আওতায় বাংলা কিউআর মার্চেন্ট অ্যাকোয়ারিং সার্ভিস চালু করা হবে। এতে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকা ও আর্থিক সেবার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার ঘটবে।

স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, জায়তুন ফিনটেক লিমিটেড পেমেন্ট সিস্টেম অপারেটর-হোয়াইট লেবেল মার্চেন্ট অ্যাকোয়ারার হিসেবে কাজ করবে। তারা কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির বিস্তৃত দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ও মার্চেন্ট অ্যাকোয়ারিং সেবা প্রদান করবে।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী; হেড অব এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, ট্রানজ্যাকশন ব্যাংকিং অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট এস কে পারভেজ মারেকার; হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; সিআইটিও, হেড অব ডিএফএস ও ডেপুটি হেড অব আরএমডি মো. তানজীম মোর্শেদ ভূঁইয়া; হেড অব অপারেশনস শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারীসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া জায়তুন ফিনটেক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, পরিচালক সাবিত ইসরার, আকবর হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্ব দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১১

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১২

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৩

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৪

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৫

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৭

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৮

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১৯

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

২০
X