কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আমির হোসেন আমুর অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ প্রকাশ

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক মন্ত্রী আমির হোসেন আমু | ছবি : সংগৃহীত
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক মন্ত্রী আমির হোসেন আমু | ছবি : সংগৃহীত

দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলোর টাকার তথ্য প্রকাশ পেয়েছে। আদালতের আদেশে তার নামে বিভিন্ন ব্যাংকে থাকা মোট ৮টি হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করা হয়েছে। এসব হিসাবে বর্তমানে মোট ৭ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৯২৭ টাকা জমা রয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াজ হোসেন জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. জুলফিকার আলী আমির হোসেন আমুর ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার আবেদন করেন।

আবেদনে বলা হয়, আমির হোসেন আমু ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২(শ) ধারার ৪, ৫, ৬ ও ১৪ ধারায় বর্ণিত অপরাধ সংঘটন করেছেন—এমন প্রাথমিক অভিযোগ রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে আমির হোসেন আমুর নামে বিভিন্ন ব্যাংকে মোট ৮টি হিসাবের অস্তিত্ব পাওয়া যায়। হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে, এসব অ্যাকাউন্টে বর্তমানে সর্বমোট ৭ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৯২৭ টাকা স্থিতি রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, এসব হিসাবে দেশি ও বিদেশি মুদ্রা পাচার কিংবা হুন্ডির অর্থ লেনদেনের সন্দেহ রয়েছে। অপরাধলব্ধ অর্থের উৎস আড়াল করার উদ্দেশ্যেই এই লেনদেন করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আমির হোসেন আমুর এসব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপরিবহনের বিশদ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দুবাই 

১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং

বিমানের এমডি সাফিকুরসহ ৪ জন কারাগারে 

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বই বাজারে

বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রশ্নে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার

৪০ ফুট পানির নিচে মিলল নিখোঁজ শিক্ষার্থী নাঈমের মরদেহ

আমির হোসেন আমুর অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ প্রকাশ

১০

রাজধানীতে নব্য জেএমবির সহযোগী সদস্য গ্রেপ্তার

১১

শুধু একটি শ্রেণিকে নিয়ে কখনোই দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

১২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তার ফ্ল্যাট ও জমি জব্দ

১৩

একটি জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

১৪

শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম

১৫

জাপান টাইমসের প্রতিবেদন / ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করলে জলবায়ু গবেষণার কী হবে?

১৬

শুটিং নয়, উত্তরার শপিং মলে হুলস্থুল কেনাকাটায় ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম!

১৭

দুঃশাসনমুক্ত দেশ গঠনে বিএনপির বিকল্প নাই : মান্নান

১৮

২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা, এনসিটি ইজারা ঘিরে অচল চট্টগ্রাম বন্দর

১৯

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে এবার মুখ খুলল ভারত

২০
X