কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নগদ উদ্যোক্তার সন্তানদের জন্য ‘কোরআন তিলাওয়াত’ প্রতিযোগিতা

নগদের পক্ষ থেকে ‘কোরআন তিলাওয়াত’ প্রতিযোগিতা। ছবি : সংগৃহীত
নগদের পক্ষ থেকে ‘কোরআন তিলাওয়াত’ প্রতিযোগিতা। ছবি : সংগৃহীত

দেশজুড়ে ছড়িয়ে থাকা তিন লাখেরও বেশি উদ্যোক্তার (এজেন্ট) সন্তানদের অংশগ্রহণে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।

‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ নামের এই প্রতিযোগিতাটির আয়োজন করছে নগদ ইসলামিক। ইতোমধ্যে প্রতিযোগিতাটি নগদ উদ্যোক্তার সন্তানদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ আয়োজনের মূল লক্ষ্য পবিত্র রমজান মাসের মহিমা শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উৎসাহিত করা।

প্রতিযোগিতাটি মোট ৩টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে- প্রথম বিভাগে ৩-৬ বছর, দ্বিতীয় বিভাগে ৬-১১ বছর এবং তৃতীয় বিভাগে ১১-১৬ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

অংশগ্রহণের নিয়ম- নগদের উদ্যোক্তারা তাদের সন্তানের পবিত্র কোরআন তিলাওয়াতের এক থেকে দুই মিনিটের একটি ভিডিও রেকর্ড করে নির্ধারিত গুগল ফর্ম লিঙ্কে আপলোড করবেন। আপলোডের সময় আরও কিছু প্রয়োজনীয় তথ্যও সেখানে প্রদান করতে হবে। এ সহজ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবাসায়িক কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য ভাগ করা দেশের ১০টি অঞ্চলের সকল নগদ উদ্যোক্তার সন্তানেরা নিজ নিজ অবস্থান থেকেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

গত ৫ ফেব্রুয়ারি প্রতিযোগিতা উন্মুক্ত হওয়ার পর এ পর্যন্ত তিন হাজারেরও বেশি উদ্যোক্তার সন্তান প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। প্রতিদিনই নিবন্ধনের অঙ্ক বৃদ্ধি পাচ্ছে। প্রাপ্ত সকল ভিডিও রেকর্ডগুলো নগদ ইসলামিক-এর শরিয়াহ সুপারভাইজরি কমিটির বিচার-বিশ্লেষণের মাধ্যমে প্রথম পর্যায়ে প্রতিটি অঞ্চলের প্রতি বয়স শ্রেণি থেকে তিনজন করে মোট ৯০ জনকে নির্বাচিত করা হবে।

এরমধ্যে প্রতিটি অঞ্চলের প্রতি বয়স শ্রেণির শুধু প্রথম হিসেবে মোট ৩০ জন প্রতিযোগী ঢাকায় নগদের প্রধান কার্যালয়ে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবে। আর দ্বিতীয় ও তৃতীয় হওয়া মোট ৬০ জনকে বিশেষ সনদ প্রদান করা হবে।

চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি বয়স শ্রেণি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৯ জন জাতীয় পর্যায়ের বিজয়ী হবে। বিজয়ীদের আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কারের সঙ্গে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করবে নগদ ইসলামিক। চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত ফাইনালিস্টের সঙ্গে তাদের একজন অভিভাবককে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাবে কর্তৃপক্ষ।

আয়োজন সম্পর্কে নগদ ইসলামিক শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, বিগত আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় আমাদের উদ্যোক্তাদের সন্তানদের জন্য আবারও এই উদ্যোগ নিয়েছি। প্রতিযোগিতাটি শিশুকে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। এর মাধ্যমে ছোটবেলা থেকেই তাদের মনে ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হবে এবং তারা সুন্দর ও সুশৃঙ্খল মানুষ হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা পাবে। মূলত একটি আদর্শ জীবন গড়ার প্রাথমিক অনুপ্রেরণা হিসেবেই নগদ ইসলামিক এ আয়োজনটি করে থাকে।

এর আগেও নগদ উদ্যোক্তার সন্তানদের নিয়ে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’-এর আয়োজন করা হয়। তখনো আয়োজনটি সবার মাঝে ইতিবাচক সাড়া ফেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X