কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনা গ্রুপের বিজনেস হেড হিসেবে যোগ দিলেন গালীব বিন মোহাম্মদ

গালীব বিন মোহাম্মদ। সৌজন্য ছবি
গালীব বিন মোহাম্মদ। সৌজন্য ছবি

গালীব বিন মোহাম্মদ বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফাস্ট-মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) ডিভিশনের স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট (এসবিইউ)-এর নতুন বিজনেস হেড হিসেবে যোগ দিয়েছেন।

বাংলাদেশের করপোরেট জগতের পরিচিত মুখ গালীব বিন মোহাম্মদ ১৮ বছরের বেশি সময় ধরে বিভিন্ন বহুজাতিক এবং দেশীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন। মেঘনা গ্রুপের নতুন এই পদে তিনি ভোক্তা, গ্রাহক ও স্টেকহোল্ডারদের চাহিদা এবং প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ, প্রাসঙ্গিক এবং লাভজনক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাজারের মেঘনা গ্রুপের পণ্যগুলোর শক্ত অবস্থান তৈরিতে কাজ করবেন।

মেঘনা গ্রুপের যোগদানের আগে গালীব আরলা ফুডস বাংলাদেশের হেড-অফ-মার্কেটিং পদে সাত বছর কাজ করেছেন, যেখানে তিনি ডানো ব্র্যান্ডের রেকর্ড পরিমাণ ব্যবসায়িক প্রবৃদ্ধিতে তিনি অবদান রেখেছেন। আরলার আগে তিনি নেসলে বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এসিআই কনজিউমার এবং প্রাণ গ্রুপের মতো বিখ্যাত আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন।

পেশাগত পরিচয়ের পাশাপাশি গালীব একজন একজন সুপরিচিত লেখক হিসেবেও পাঠক মহলে পরিচিত। দেশের ব্র্যান্ড-মার্কেটিং প্র্যাক্টিস ও ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে তার লিখিত তিনটি বই ইতোমধ্যেই পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

গালীব বিন মোহাম্মদের ভোক্তাকেন্দ্রিক বিভিন্ন কৌশলের মাধ্যমে এফএমসিজি সেক্টরে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নতুন পরিবর্তন এবং উন্নতি নিয়ে আসবে যা কোটি কোটি বাংলাদেশি গ্রাহকদের দৈনন্দিন জীবনে ইতিবাচকভাবে প্রভাব ফেলবে বলে আশা করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X