কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:১০ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার উইমেন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

‘বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার উইমেন’ অ্যাওয়ার্ডস। ছবি : সংগৃহীত
‘বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার উইমেন’ অ্যাওয়ার্ডস। ছবি : সংগৃহীত

বিল্ডিং টেকনলজি অ্যান্ড আইডিয়াজ লিমিটেড (বিটিআই) এবং দ্য ডেইলি স্টার কর্তৃক আয়োজিত ‘বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার উইমেন’ অ্যাওয়ার্ডস জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৪ অক্টোবর) বিটিআই সেলিব্রেশন পয়েন্ট, গুলশানে।

‘স্টেলার উইমেন’ উদ্যোগটির মাধ্যমে ১২টি ক্যাটাগরিতে ১২ জন নারীকে দেশের উন্নয়নে তাদের কাজের ভূমিকা এবং অবদানের সম্মাননা দেওয়া হচ্ছে। এরই আওতায় এবারের আয়োজনে ‘স্টার্টাপ ও ব্যবসায় উদ্যোগ’ এবং ‘লেখালেখি’ ক্ষেত্রে দুজন বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর আগের অনুষ্ঠানে ‘ডেভেলপমেন্ট’, ‘প্রযুক্তি’, ‘স্থাপত্য’, ‘শিক্ষা’, ‘সংস্কৃতি’, ‘করপোরেট’, ‘ক্রীড়া’ এবং ‘কৃষি’ খাতে অসামান্য অবদান রাখা নারীদের সম্মাননা দেওয়া হয়েছে।

বিটিআইয়ের প্রধান ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান এবং কমিউনিকেশন ও ব্র্যান্ড ম্যানেজমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর আয়শা সিদ্দিকাসহ বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন। দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান ও দ্য ডেইলি স্টারের মার্কেটিং হেড ইমরান কাদির। গণমাধ্যমের বেশ কিছু প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

‘স্টার্টাপ ও ব্যবসায় উদ্যোগ’ ক্যাটাগরির বিজয়ী হয়েছেন মনোশিতা আয়রুয়ানি। তিনি বাংলাদেশে প্রথম সকল ‘সাইজ এবং শেইপ’ মাথায় রেখে মহিলাদের ইনারওয়্যার ব্র্যান্ড, ‘শেপ’ চালু করেন। যা বাংলাদেশের প্রথম ট্যাবু ব্রেকিং ইননারওয়্যার ব্র্যান্ড। তার অনুপস্থিতিতে পুরস্কারটি গ্রহণ করেন তার বাবা এবং ‘শেপ’-এর হেড অফ অপারেশনস তাহসিন হাবীব।

অন্যদিকে ‘লেখালেখি’ ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করা হয়েছে লুৎফুন্নাহার পিকিকে। তিনি ‘অতঃপর’-সহ আরও চারটি সমসাময়িক বইয়ের লেখিকা। তার লেখায় তুলে ধরা হয়েছে বাঙালি নারীদের সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে সংগ্রাম। একই সঙ্গে তার লেখা কথা বলে নারীর ক্ষমতায়ন নিয়ে।

পুরস্কার গ্রহণের পর লুৎফুন্নেসা বেগম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ধন্যবাদ বিটিআই এবং দ্য ডেইলি স্টারকে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্যে। দিনশেষে নারীদের এগিয়ে চলার সাহস নিজেকেই জোগাতে হবে। এই এগিয়ে চলার ক্ষেত্রে পথে যা বাধাবিপত্তি আসবে, তা ভেঙে দেওয়ার মানেই তো আপনি স্টেলার ওম্যান।

বিটিআইর ম্যানেজিং ডিরেক্টর এফ আর খান বিষয়টি নিয়ে ওই অনুষ্ঠানে বলেন, বিটিআই বিশ্বাস করে যে নারীরা অদম্য শক্তি নিয়ে দেশের উন্নয়নে সহায়তা করছেন এবং সমাজের জন্য অসাধারণ অবদান রাখছেন, তাদের সম্মাননা দেওয়া আবশ্যক। স্টেলার উইমেন এই সকল নারী এবং তাদের গল্পগুলোকে দেশের মানুষের কাছে তুলে ধরতে চায়, যাতে করে আরও নারী অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নমূলক কাজে এগিয়ে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X