কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার উদ্বোধন। ছবি : কালবেলা
আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার উদ্বোধন। ছবি : কালবেলা

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে কুইজ প্রতিযোগিতা ‘আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস।’

রোববার (১৫ অক্টোবর) সকালে মহাখালী ক্যাম্পাসে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

‘আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস’ কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এবং ক্রীড়া উপস্থাপক কাজী সাবির। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াসের আয়োজনকে ভিন্নধর্মী উল্লেখ করে বলেন, ‘এ ধরনের সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের বেশি করে যুক্ত রাখতে হবে। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রাখা দরকার।’

তারা প্রত্যাশা করেন, ‘বাংলাদেশ এগিয়ে যাবে একটা জিনিয়াস প্রজন্মের হাত ধরে।’

দেশের সেরা ২৪টি কলেজ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। রোববার শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে এ আয়োজন।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ৫০,০০০ টাকা। রানার্স আপ দল পাবে যথাক্রমে ৩০,০০০ ও ১৫,০০০ টাকা। টুর্নামেন্ট সেরা জিনিয়াস পাবেন ১০,০০০ টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট।

আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল যমুনা ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কো. লি., জাপানের নাম্বার ওয়ান ওয়াটার পিউরিফাইয়ার টরেভিনো, ফিওনা। মিডিয়া পার্টনার হিসেবে সময় টেলিভিশন, সমকাল, ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) এবং এক্সিলেন্স বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X