কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইম ব্যাংক ও কন্যার চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক ও কন্যার চুক্তি স্বাক্ষর

নারীদের ক্ষমতায়ন, আর্থিক সচ্ছলতা ও সুস্থতার লক্ষ্যে প্রাইম ব্যাংক নীরা এবং কন্যা ওয়েলবিং লি. এর মাঝে চুক্তি সাক্ষরিত হয়েছে। এর ফলে কন্যা এবং প্রাইম ব্যাংক বাংলাদেশের নারীদের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি, স্বাবলম্বী, শারীরিক ও মানসিক সুস্থতার ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে।

গত ২৫ অক্টোবর প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।

নারীদের কল্যাণে একটি উল্লেখযোগ্য নাম কন্যা। নারীর স্বাধীনতা, সক্ষমতা ও আর্থিক স্বাধীনতা সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষার জন্য সংগঠনটি কাজ করে যাচ্ছে। প্রাইম ব্যাংকও নারীদের কল্যাণে নানা উদ্যোগ ও সহযোগিতা করে যাচ্ছে। প্রাইম ব্যাংক নীরা বাংলাদেশে নারী-কেন্দ্রিক আর্থিক পরিষেবার প্রবর্তক। প্রাইম ব্যাংকের এ উদ্যোগ নারীদের আর্থিক সমৃদ্ধিতে অবদান রাখছে।

এই চুক্তির অধীনে, প্রাইম ব্যাংক নীরার গ্রাহকরা কন্যার স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রাইম ব্যাংক ছাড়াও অন্যান্য কর্পোরেট হাউজ ও ব্যাংকের ১০ হাজারেরও অধিক নারীকে কন্যা স্বাস্থ্যসেবা প্রদান করবে। ২০২৪ সালের মধ্যে ২৫ হাজারেরও অধিক কর্মজীবী নারীর স্বাস্থ্যসেবা,নিশ্চিতের লক্ষ্যে কন্যা কাজ করবে। এছাড়াও দেশ এবং দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে নতুন নতুন স্বাস্থ্য সেবা এবং সেই সেবাসমূহ নিশ্চিত করতেও কন্যা কাজ করবে। বর্তমানে কন্যার স্বাস্থ্য সেবা কার্ডের মাধ্যমে ২৫ হাজারেরও বেশি কর্মজীবী নারী কন্যার স্বাস্থ্য সেবা সার্ভিস পেয়ে থাকে।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম আহমেদ চৌধুরী হেড অফ এফ্লুয়েন্ট সেগমেন্ট ও উইমেন ব্যাংকিং শায়লা আবেদিন, এবং কন্যার কো ফাউন্ডার কানিজ ফাতিমা, ডিরেক্টর ফেরদৌস বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X