রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে তিনশ শোরুমে ওয়ালটন ব্র্যান্ড ফ্রিজের বিক্রয় ও বিপণন শুরু

ভারতের পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়া শহরে ওয়ালটন ফ্রিজের শোরুম। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়া শহরে ওয়ালটন ফ্রিজের শোরুম। ছবি : সংগৃহীত

এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ ভারতের বাজারে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন। দেশটিতে এতদিন ওইএম (ওরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) হিসেবে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে আসছে ওয়ালটন। এবার দেশটিতে ওইএম’র পাশাপাশি নিজস্ব ব্র্যান্ড লোগোতেও ফ্রিজ রপ্তানি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এই সাফল্য ভারতের বিশাল বাজারে বাংলাদেশি তথা ওয়ালটন ব্র্যান্ডের পণ্য দ্রুত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এক বিশাল মাইলফলক।

ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার সূত্রমতে, ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ ইতোমধ্যে ভারতের বাজারে পৌঁছে গেছে। প্রাথমিকভাবে প্রতিবেশী দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ৩০০টি আউটলেটে বিক্রয় হচ্ছে ওয়ালটন ফ্রিজ। পর্যায়ক্রমে বাড়বে আউটলেটের সংখ্যা। সেসঙ্গে ফ্রিজের পাশাপাশি এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রিক্যাল পণ্যও ওয়ালটন ব্র্যান্ড লোগোতে রপ্তানির পরিকল্পনা রয়েছে।

ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের বাজারে এখন একচেটিয়া আধিপত্য ওয়ালটন ফ্রিজের। ওয়ালটনের টার্গেট, বিশ্ববাজারেও শক্তিশালী অবস্থান তৈরি করা। সেজন্য এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার উন্নত দেশগুলোর বাজারে ওইএম’র পাশাপাশি ওয়ালটনের নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে কাজ করছি আমরা। এরই ধারাবাহিকতায় বিশ্বের সর্ববৃহৎ বাজার ভারতে ওয়ালটনের নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছি। বাংলাদেশের মতো ভারতের বাজারেও শীর্ষস্থানে পৌঁছাতে শক্তিশালী বিক্রয়, বিপণন ও বিক্রয়োত্তর সেবার ফ্যাসিলিটি গড়ে তুলেছি।

তিনি জানান, ভারতে বেশ কয়েক বছর ধরে ওইএম’র আওতায় বার্ষিক ১১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ফ্রিজ রপ্তানি করছে ওয়ালটন। ওয়ালটনের রপ্তানিকৃত ফ্রিজের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার, দীর্ঘস্থায়িত্ব এবং উচ্চ গুণগত মান অতি অল্প সময়ে ভারতের ক্রেতাদের আস্থা অর্জন করে নিতে সক্ষম হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে এবার ওয়ালটনের ব্র্যান্ড লোগোতে ফ্রিজ রপ্তানি কার্যক্রম শুরু করেছি। যা কিনা বৈশ্বিক বাজারে ওয়ালটন ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে এক বিশাল মাইলফলক।

ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ জানান, ভারত এশিয়ার মধ্যে অন্যতম এক বৃহৎ অর্থনীতির দেশ। বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার এই দেশটিতে বার্ষিক ১ কোটি ৪০ লাখ ইউটিন ফ্রিজের চাহিদা রয়েছে। দেশটিতে ওয়ালটনের ব্র্যান্ড লোগোতে ফ্রিজ বিক্রয় ও বিপণন শুরুর মধ্য দিয়ে বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি খাতে সম্ভাবনাময় এক বিশাল বাজারের দ্বার উন্মোচিত হলো। বাংলাদেশের মতো ভারতের বাজারেও মার্কেট লিডার হওয়ার টার্গেট নিয়েছি আমরা। সেজন্য দেশটিতে ব্যাপক ব্র্যান্ডিং কার্যক্রম চালাতে প্রস্তুত করা হয়েছে অত্যন্ত দক্ষ মার্কেটিং টিম। ইতোমধ্যে ভারতে Walton.in নামে নিজস্ব ওয়েবসাইট চালু করেছি। এ ছাড়া, ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিয়োগ দেওয়ার কাজ চলমান। ভারতের অন্যতম বৃহৎ ‘ইন্ডিয়া কনজ্যুমার ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস’ মেলাসহ বিভিন্ন আন্তর্জাতিক মেলাতেও ওয়ালটন ফ্রিজ প্রদর্শন করা হবে।

ওয়ালটন সূত্রমতে, বাংলাদেশের বাজারে সিংহভাগ চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের ৪০টিরও বেশি দেশে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, কম্প্রেসার, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য রপ্তানি করছে ওয়ালটন। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশি এই ইলেকট্রনিক্স জায়ান্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১০

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১১

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১২

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৩

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১৪

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১৫

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

১৬

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

১৭

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

১৮

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৯

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত

২০
X