কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০১:১০ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নর্দার্ন ইউনিভার্সিটিতে ইংলিশ ফেস্ট-২০২৩ অনুষ্ঠিত

নর্দার্ন ইউনিভার্সিটিতে ইংলিশ ফেস্ট-২০২৩ অনুষ্ঠিত

নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ২২ বছরপূর্তি উপলক্ষে দিনব্যাপী ইংলিশ ফেস্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

এতে নর্দার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লালন ও ফোকলোর গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল করীমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও লেখক-গবেষক বাদল সৈয়দ, স্থপতি, লেখক ও নাট্য নির্মাতা শাকুর মজিদ, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খোদেজা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল্লাহ বলেন, মানুষের জীবনে সাহিত্যের গুরুত্ব অসীম। সাহিত্যকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অংশীদার করতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও লেখক-গবেষক বাদল সৈয়দ বলেন, সাহিত্য ঐতিহাসিকভাবে দেশ, মাটি ও মানুষের উন্নয়নে এবং মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার কাজ করে। তথ্যপ্রযুক্তির এ যুগে সাহিত্য ব্যাপক ভূমিকা রাখতে পারে।

লেখক ও নাট্য নির্মাতা শাকুর মজিদ বলেন, মানুষের জীবনবোধের জন্য সাহিত্যের বিকল্প নেই। পৃথিবীর সকল বিপ্লবের পেছনে সাহিত্যের ভূমিকা অনেক বেশি। এমনকি একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভে সাহিত্য ভূমিকা রেখেছিল বলেই ১৪ ডিসেম্বর ৯৯১ জন্য শিক্ষাবিদ ও সাহিত্যিককে হত্যা করা হয়েছিল।

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা নানা আয়োজনে এবং দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার শপথ গ্রহণ এবং সাংস্কৃতিক উৎসবের মাঝে দিনটি পালন করে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আবদুল্লাহ, রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অব.), ডিনরা, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তাও শিক্ষার্থীরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইংলিশ বিভাগের প্রধান মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X