কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:০৬ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাতুল প্রপার্টিজের অ্যানুয়াল বিজনেস প্লান-২০২৪ সম্পন্ন

রাতুল প্রপার্টিজ লিমিটেডের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। সৌজন্য ছবি
রাতুল প্রপার্টিজ লিমিটেডের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। সৌজন্য ছবি

রাতুল প্রপার্টিজ লিমিটেডের (আরপিএল) অ্যানুয়াল বিজনেস প্লান-২০২৪ সম্পন্ন হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল সংশ্লিষ্টদের হাতে অ্যানুয়াল বিজনেস প্লান-২০২৪ হস্তান্তর করেন।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রি. জেনারেল আবুল কালাম আজাদ (অব.) ও আরপিএল এর চিফ বিজনেস অফিসার এহসানুর রহমান এবং সিওও আবুল ফজল মো. তোফাজ্জল উপস্থিত ছিলেন।

রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল বলেন, ২০০৬ সাল থেকে সুনামের সঙ্গে প্লট, ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস ক্রয়-বিক্রয়ের মার্কেটপ্লেস হিসেবে কাজ করছে রাতুল প্রোপার্টিজ লিমিটেড। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সেবাগুলোকে গতিশীল আর ভোক্তাকেন্দ্রিক করা হয়েছে। এছাড়া দক্ষ জনবলের মাধ্যমে ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস– সংক্রান্ত আইনি সহায়তা, ফ্ল্যাট বা বাড়ির সংস্কার ও মালিকানা পরিবর্তনের মতো সেবাও হচ্ছে। আর্থিক ঋণের মাধ্যমে যারা ফ্ল্যাট কিনতে চান, তাদের ব্যাংক কিংবা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের ব্যবস্থা করে দেয় রাতুল প্রোপার্টিজ লিমিটেড। এতে গ্রাহকের জন্য নিজের ফ্ল্যাট কেনা অনেক সহজ হয়ে যায় বলেও উল্লেখ করেন তিনি।

রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রি. জেনারেল আবুল কালাম আজাদ (অব.) জানান, বর্তমানে ঢাকার গুলশান, বসুন্ধরা, বনানী, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, বাংলামোটর ও পল্টনে অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস ক্রয়-বিক্রয় করছে রাতুল প্রপার্টিজ। শিগগিরই সারা দেশে সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

রাতুল প্রপার্টিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার (সিবিও) এহসানুর রহমান বলেন, সেকেন্ডারি মার্কেটের মধ্যে বাংলাদেশে রাতুল প্রপার্টিজ লিমিটেডই প্রথম প্রতিষ্ঠান, যার মাধ্যমে বিক্রেতার কাছ থেকে সরাসরি প্রপার্টি ক্রয় করি এবং গ্রাহকের যথাযথ চাহিদা অনুযায়ী বিক্রি করি। আমরা ক্রেতার পছন্দ এবং ক্রয়ক্ষমতা বিবেচনা করে আইনগত সব বিষয় পর্যবেক্ষণ করে ঝামেলামুক্ত প্রপার্টি তুলে দিই। এতে করে আমরা ক্রেতার আস্থার জায়গা তৈরি করতে পেরেছি।

অনুষ্ঠানে ২০২৩ সালের সেরা পারফরমেন্সকারী কর্মকর্তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X