কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রিমার্ক ও হারল্যানের সাথে যুক্ত হলেন সুপারস্টার শাকিব খান

রিমার্ক ও হারল্যানের সাথে যুক্ত হলেন সুপারস্টার শাকিব খান। সৌজন্য ছবি
রিমার্ক ও হারল্যানের সাথে যুক্ত হলেন সুপারস্টার শাকিব খান। সৌজন্য ছবি

ভেজাল পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবার যোগ দিলেন রিমার্ক ও হারল্যানের সাথে।

সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন শাকিব। রিমার্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সোনিয়া আকতার এবং ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া।

এছাড়া আরও ছিলেন সম্মানিত পরিচালকবৃন্দ- শাহরিয়ার আলম শুভ, ফারিহা আলম প্রভা, আলিসা নাওয়ার ও আবুল বাশার হাওলাদার, হারল্যানের সিইও এমদাদুল হক সরকার এবং চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

শাকিব বলেন, ‘আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান স্কিনের যত্নে, আমরা বিভিন্ন সময় নানা রং ফর্সাকারি ক্রিম ও অন্যান্য প্রসাধনী ব্যবহার করি। কিন্তু সেই পণ্যগুলো যদি হয় ভেজাল, তা আমাদের সুন্দর না করে উল্টো ক্ষতি করে। এমনকি স্কিন ক্যানসার পর্যন্ত হতে পারে। তাই, জনসাধারণের দুরবস্থার কথা চিন্তা করে, আমি, দেশের বাজারে রিমার্কের মাধ্যমে অথেনটিক কসমেটিকস পণ্য নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি। এর জন্য হারল্যানের মতো দেশের সবচেয়ে বড় অথেনটিক রিটেইল কসমেটিকস চেইনের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’

হারল্যানের সিইও এমদাদুল হক সরকার বলেন, ‘নকল ও চোরাকারবারির মাধ্যমে আসা বেআইনি পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান। এসব স্বাস্থ্যঝুঁকি সংক্রান্ত যাবতীয় সকল সমস্যার সমাধান দিতে দেশের সংখ্যাগরিষ্ঠ কসমেটিকস অনুরাগীদের কাছে মানসম্পন্ন কসমেটিকস পণ্য পৌঁছে দেওয়াই হারল্যানের প্রধান লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘সুপারস্টার শাকিব খানের এই মহতি উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত। তার এই মহাপরিকল্পনা বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমাদৃত হবে বলে আমি বিশ্বাস করি। দেশসেরা স্টার শাকিব তার কোম্পানির পণ্য দেশসেরা রিটেইল চেইন হারল্যানের মাধ্যমে দেশজুড়ে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারবেন।’

সর্বাধিক ব্র্যান্ড নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান রিমার্কের মাধ্যমে আমদানিনির্ভর কসমেটিকস খাত একটি রপ্তানিযোগ্য শিল্প খাতে রূপান্তরিত হচ্ছে। স্কিনকেয়ার ও কসমেটিকসের ৫০ এরও অধিক ব্র্যান্ড নিয়ে কাজ করছে রিমার্ক, যার মাঝে হারল্যান, সিওডিল, নিওর, লিলি, ব্লেইজ ও স্কিন ইতোমধ্যেই ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সারা দেশের সব ধরনের মানুষের সকল প্রকার প্রয়োজনীয় পণ্য আরও সহজলভ্য করতেই দেশের বিভিন্ন স্থানে হারল্যানের নিত্যনতুন শোরুম উদ্বোধন হচ্ছে। সারা দেশে হাজার হাজার শোরুম নিয়ে মানুষের কাছে অথেনটিক এবং কোয়ালিটি কসমেটিকস পণ্য পৌঁছে দিবে হারল্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X