কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২১ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালটন জাতীয় যুব হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বান্দরবান

‘ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ এ চ্যাম্পিয়ন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা দলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
‘ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ এ চ্যাম্পিয়ন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা দলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

‘ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ এ চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা। রানার্স আপ হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৩৭-২২ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।

ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিজয়ী দল প্রথমার্ধে ১৬-০৮ গোলে এগিয়ে ছিল। বান্দরবানের অংটাইমং মার্মা ফাইনাল খেলায় সর্বোচ্চ ১৪টি গোল করেন এবং প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এ ছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। সেরা খেলোয়াড়ের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঁচ দিনব্যাপী জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতার এবারের আসরে মোট ৬টি জেলার যুব দল অংশ নেয়। দলগুলোর মধ্যে ছিল- ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা।

ছয়টি দলকে নিয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল ঢাকা ও বান্দরবান সরাসরি ফাইনাল খেলে। এই প্রতিযোগিতার সহযোগিতায় ছিল জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এবং অনলাইন পার্টনার হিসেবে ছিল রাইজিংবিডি ডটকম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X