কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৭ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সকল মানুষের আবাসন নিশ্চিত হবে : মাহির আলী খান রাতুল

‘আবাসন খাতের সমস্যা চিহ্নিতকরণ এবং উত্তরণের উপায়’বিষয়ক আলোচনা সভা। ছবি : সংগৃহীত
‘আবাসন খাতের সমস্যা চিহ্নিতকরণ এবং উত্তরণের উপায়’বিষয়ক আলোচনা সভা। ছবি : সংগৃহীত

সকল মানুষের আবাসন নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ডি আর টাওয়ারে ‘আবাসন খাতের সমস্যা চিহ্নিতকরণ এবং উত্তরণের উপায়’বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান বলেন, রাজধানী ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও স্মার্ট নগরায়ণ করতে হবে। সরকারের ভাবনাকে সঙ্গে নিয়ে সেই কাজটি করতে চাই। পাশাপাশি সকল শ্রেণির মানুষের জন্য ভালো আবাসন গড়ে তুলতে কাজ করতে চাই।

হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ (অপু) বলেন, দেশে বেশকিছু সংকট চলছে। তারই মধ্যে সরকারের স্মার্ট ভাবনাকে সঙ্গে নিয়ে আমরা সকল পর্যায়ের আবাসন খাতের ক্রেতা বিক্রেতাদের নিয়ে কাজ করে যাব। কোনো সংকট কাজের বাধা হতে না পারে।

আলোচনা সভায় বিভিন্ন আবাসন ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে আবাসন সংকট নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আবাসন সংকট সমাধানে বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করে আবাসন খাতের সমস্যাগুলোর সমাধান করতে হবে বলেও আলোচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১০

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৩

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৪

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৫

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৬

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৮

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৯

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

২০
X