কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বমানের জুয়েলারি শোরুম চালু করল ডায়মন্ড ওয়ার্ল্ড

গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিশ্বমানের জুয়েলারি শো রুম উদ্বোধনে অতিথিরা। ছবি : সৌজন্যে
গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিশ্বমানের জুয়েলারি শো রুম উদ্বোধনে অতিথিরা। ছবি : সৌজন্যে

দেশের শীর্ষস্থানীয় জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড গুলশানে বিশ্বমানের জুয়েলারি শো রুম ‘দ্য সিগনেচার’-এর উদ্বোধন করেছে। শুক্রবার (১ মার্চ) বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করেন।

এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ও বেঙ্গল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন, সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু , স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক অমিয় কুমার আগরওয়ালা, ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ারম্যান সবিতা আগরওয়ালা, পরিচালক পিন্টু কুমার আগরওয়ালাসহ বিভিন্ন খাতের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ‘এ ধরনের অত্যাধুনিক শো রুমের শুভযাত্রায় ডায়মন্ড ওয়ার্ল্ডকে ধন্যবাদ জানাই। আমাদের দেশে জুয়েলারি খাতে কাজ করার অনেক সুযোগ আছে। শুধু আমাদের দেশের মার্কেটের জন্য নয়, বিদেশেও রপ্তানি করার সুযোগ আছে। আমি ডায়মন্ড ওয়ার্ল্ডকে অনুরোধ করবো, তারা যেন এটিও করে।

প্রধান অতিথিকে শুভেচ্ছা জানিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমরা অল্প সময়ের মধ্যে ৩২টি আউটলেট করতে পেরেছি। গ্রাহকদের ব্যাপক সাড়া ,আস্থা ও বিশ্বাস আমাদের এত দূর নিয়ে এসেছে। আমরা দুটি কারখানা করেছি। আমরাই প্রথম রাফ ডায়মন্ড কাটিং করে রপ্তানি করেছি। গোল্ডের রিফাইনারির মাধ্যমে গোল্ডের র-ম্যাটারিয়াল পাওয়া গেলে রপ্তানি করা আমাদের জন্য সহজ হবে। আমার বিশ্বাস, আগামীতে জুয়েলারি খাত দেশের জিডিপিতে ভালো অবদান রাখবে।’

প্রতিষ্ঠানটি জানায়, ‘দ্য সিগনেচার’ নামের এই শো রুমটি গুলশান-১-এর মোড়ে টাওয়ার অব আকাশের লিফটের ২ ও ৩ এ অবস্থিত। এটি শুধু কোনো শোরুম নয়; এটি আধুনিক স্থাপত্যের একটি মাস্টারপিস।

শো রুমের প্রতিটি দেওয়াল থেকে শুরু করে প্রতিটি কোনায় আধুনিক স্থাপত্যের ছোঁয়া লেগেছে। এখানে প্রবেশ করে গ্রাহকরা অন্য রকম এক রোমাঞ্চকর পরিবেশ অনুভব করবেন। চোখ ধাঁধাঁনো অত্যাধুনিক এই শো রুমে দুবাই, সিঙ্গাপুর, হংকংয়ের অভিজাত বিপণিগুলোর মতো উন্নতমানের পণ্য পরিসেবা পাবেন জুয়েলারি প্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X