কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

রূপালী ব্যাংকের পুরানা পল্টন শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু

রাজধানীর পুরানা পল্টন করপোরেট শাখায় রূপালী ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন করা হয়। ছবি : সৌজন্য
রাজধানীর পুরানা পল্টন করপোরেট শাখায় রূপালী ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন করা হয়। ছবি : সৌজন্য

প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহ্ভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি। সারা দেশে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালু করার অংশ হিসেবে বিশেষ উইন্ডো খোলা হচ্ছে। এবার রাজধানীর পুরানা পল্টন করপোরেট শাখায় এ কার্যক্রম চালু করেছে ব্যাংকটি।

ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এ ইসলামিক ব্যাংকিং উইন্ডো কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক বলেন, গ্রাহকদের ব্যাপক আগ্রহের কারণে অচিরেই রূপালী ব্যাংক সারা দেশে ইসলামিক ব্যাংকিং সেবা প্রদান করবে। ইতোমধ্যে আমরা রূপালী সদন করপোরেট শাখা ঢাকায় এ কার্যক্রম চালু করেছি। এখন থেকে পুরানা পল্টন করপোরেট শাখা থেকেও আমাদের গ্রাহকরা এই সেবা নিতে পারবেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এ জন্য রূপালী ব্যাংক প্রযুক্তিভিত্তিক বিভিন্ন পণ্য নিয়ে গ্রাহককে সেবা দিবে।

এমডি আরও বলেন, গত বছর রূপালী ব্যাংক সাত গুণ মুনাফার প্রবৃদ্ধি নিয়ে সব সূচকে সবার শীর্ষে ছিল।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও কাজী আবদুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের মহাব্যবস্থাপক ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. মঈন উদ্দিন মাসুদ, মো. নোমান মিয়া, তানভীর হাসনাইন মঈন ও এস এম দিদারুল ইসলাম এবং পুরানা পল্টন করপোরেট শাখার শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X