নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত হলেন নুসরাত ফারিয়া

রিমার্ক-হারল্যানের সঙ্গে নুসরাত ফারিয়ার চুক্তি সই। ছবি : সংগৃহীত
রিমার্ক-হারল্যানের সঙ্গে নুসরাত ফারিয়ার চুক্তি সই। ছবি : সংগৃহীত

অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

সোমবার (১৮ মার্চ) ঢাকার গুলশানে রিমার্ক-হারল্যানের করপোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

নিজ প্রতিষ্ঠানের পক্ষে নুসরাত ফারিয়ার সঙ্গে চুক্তি সই করেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আলিম শিমুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হারল্যান জোনের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমদাদুল হক সরকার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে নুসরাত ফারিয়া বলেন, নকল ও ভেজালের বিরুদ্ধে রিমার্ক-হারল্যানের এই প্রয়াসের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। খুব শিগগিরই রিমার্ক-হারল্যানের বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে ও হারল্যান স্টোরের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে দেখতে পাবেন ভক্তরা।

অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আলীম শিমুল জানান, নুসরাত ফারিয়ার মতো প্রতিভাবান শিল্পীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। আপনারা জানেন, আন্তর্জাতিক মানের হোম অ্যান্ড পারসোনাল কেয়ার, স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক-হারল্যান ভোক্তাদের কাছে সর্বোচ্চ মান ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই উদ্দেশ্য পূরণে নুসরাত ফারিয়ার মতো একজন গুণী এবং জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে সংযুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

রিমার্ক-হারল্যানের সঙ্গে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন সুপারস্টার শাকিব খান, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা সাহা মিম ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।

দেশে অথেনটিক কসমেটিকস এর সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’, ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী চলছে ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল ২০২৪’। নকল ও ভেজাল পণ্যের অপকারিতা সম্পর্কে ক্রেতাদের অবহিত করার মাধ্যমে অথেনটিক পণ্যের প্রচার ও প্রসার করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।

সারা দেশ জুড়ে শুরু হওয়া এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে অথেনটিক পণ্য কিনে লাখ লাখ টাকার পুরষ্কার পাওয়ার সুযোগ। ১০ই মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের প্রথম লাখপতি হয়েছেন খাগড়াছড়ি সদরের বেসরকারি ব্যাংক কর্মকর্তা প্রবিকা চাকমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X