কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০২:৪২ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদ পরিচ্ছন্নতায় ফ্লোর ক্লিনার লাইজলের বিশেষ ক্যাম্পেইন

মসজিদ পরিষ্কার করছে লাইজল। ছবি : সৌজন্য
মসজিদ পরিষ্কার করছে লাইজল। ছবি : সৌজন্য

বিশ্বব্যাপী মুসলিমদের জন্য রমজান মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পবিত্র এ মাসকে আরও সুস্থ এবং সাবলীলভাবে পালন করতে লাইজলের লক্ষ্য দেশব্যাপী মসজিদের পরিচ্ছন্নতা এবং পবিত্রতা বৃদ্ধি করে মসজিদে নামাজ আদায়ের আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করা।

তাই এই রমজান মাসে ফ্লোর ক্লিনার লাইজল ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ নামে মাসবাপী মসজিদ পরিষ্কার করার কর্মসূচি করছে।

লাইজল নিজ উদ্যোগে, দেশব্যাপী ১০০টি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশের সব বিভাগে মসজিদের পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ কর্মসূচিতে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুরের মোট ৭০টি মসজিদ পরিচ্ছন্ন করা হবে। এছাড়াও লাইজল রাজধানী ঢাকার ৩০টি মসজিদেও নিজেদের কর্মসূচি অব্যাহত রাখবে।

‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ কর্মসূচির মাধ্যমে পবিত্র এ রমজান মাসে লাইজল সামাজিক সুস্থতা ও পরিচ্ছন্নার প্রতি দায়িত্ব পালন করছে। এ উদ্যোগের মাধ্যমে লাইজল ধর্মীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার গুরুত্ব এবং সমাজের প্রতি দায়বদ্ধতার সম্মিলিত প্রয়াসকে প্রচার করছে।

রেকিট বেনকিজার বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘রমজান মাসে নিয়মিত নামাজ আদায়, ইফতার আয়োজন, কোরআন তিলাওয়াত এবং তারাবীহ নামাজের জন্য মসজিদে মুসল্লী সংখ্যা বৃদ্ধি পায়। মুসল্লীদের এ কর্মচঞ্চলতা বৃদ্ধির ফলে মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখা বেশ কঠিন হয়ে যায়। এ কর্মসূচির অংশ হিসেবে মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আমাদের কাঁধে নিয়ে খাদেমদের সহায়তা করছি। এবার দেশব্যাপী ১০০টি মসজিদ পরিষ্কারের মাধ্যমে লাইজল চায় পরিচ্ছন্নতার ব্যাপারে সাড়া ফেলতে।’

লাইজলের মূল প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বিশ্বব্যাপী হাইজিন পণ্য, স্বাস্থ্য এবং পুষ্টিগত ব্র্যান্ডের জন্য বিখ্যাত। উদ্ভাবনী পণ্য এবং নানা উদ্যোগের মাধ্যমে মানব জীবনকে উন্নত করার প্রতিশ্রুতির বাইরেও রেকিট বেনকিজার সবসমসয় সমাজের উন্নয়ন সাধনে এবং সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ এমন কাজকে অগ্রাধিকার দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X