কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৮:৩৩ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাজারে এসেছে আসুসের নতুন ৬ ল্যাপটপ

আসুসের নতুন ল্যাপটপ। সৌজন্য ছবি
আসুসের নতুন ল্যাপটপ। সৌজন্য ছবি

বাংলাদেশে নতুন মডেলের ছয়টি ল্যাপটপ নিয়ে এসেছে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি ব্র্যান্ড ‘আসুস’। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ল্যাপটপগুলোর প্রদর্শনীর আয়োজন করা হয়।

এগুলো হলো ডুয়াল-স্ক্রিন ল্যাপটপ জেনবুক ডুও এবং জেনবুক ১৪ ওলেড, গেমিং ল্যাপটপ আরওজি জেফাইরাস জি১৪ এবং জি১৬, স্ট্রিক্স স্কার ১৮ এবং স্ট্রিক্স জি১৬।

ইন্টেল এর সর্বশেষ প্রজন্মের আল্ট্রা সিরিজ প্রসেসর ‘কোর আল্ট্রা ৯’ ব্যবহার করা হয়েছে জেনবুক ডুও ল্যাপটপে। ল্যাপটপটির সঙ্গে রয়েছে ডিটাচেবল কি-বোর্ড এবং কিকস্ট্যান্ড। জেনবুক ১৪ ওলেড ল্যাপটপে ব্যবহার করা হয়েছে আসুস লুমিনা ওলেড টাচস্ক্রিন। প্রসেসর হিসেবে আছে ইন্টেল কোর আল্ট্রা ৭ এর ১৫৫ এইচ প্রসেসর।

এআই-রেডি আরওজি সিরিজের ল্যাপটপে যোগ হয়েছে জেফাইরাস জি১৪ ও জি১৬। যথাক্রমে ১৪ ও ১৬ ইঞ্চির ল্যাপটপ দুটিতে থাকছে এমডি রাইজেন ৯ ও ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর। ল্যাপটপগুলো এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৬০ থেকে ৪০৭০ জিপিইউসহ দেশের বাজারে পাওয়া যাবে।

দুটি ল্যাপটপে থাকছে ২.৫কে থেকে ৩কে রেজল্যুশন আর ১২০ থেকে ২৪০ হার্টজ এর নেবুলা ওলেড ডিসপ্লে। রিপাবলিক অফ গেমারস বা আরওজি সিরিজের স্ট্রিক্স জি১৬ ল্যাপটপটি ই-স্পোর্টস অথবা প্রফেশনাল গেইমারদের জন্য বিশেষভাবে তৈরি। এই ল্যাপটপে প্রসেসর হিসেবে আছে ১৪ প্রজন্মের ইন্টেল কোর আই ৯ এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৬০ জিপিইউ। এর ডিসপ্লে আকারে ১৬ ইঞ্চি। গেমিংয়ের জন্য বাজারের এখন পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী ল্যাপটপ আরওজি স্ট্রিক্স স্কার ১৮।

১৮ ইঞ্চির এই ল্যাপটপটিতে থাকছে ৬৪ গিগাবাইট র‍্যাম, ১ টেরাবাইট এসএসডি। সর্বশেষ ১৪ প্রজন্মের ইন্টেল কোর আই ৯ প্রসেসরের সঙ্গে থাকছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৯০ জিপিইউ। এছাড়া গেমিং পারফরম্যান্সে দারুণ অভিজ্ঞতা নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে সর্বোন্নত কুলিং টেকনোলজি।

জেনবুক ডুও ও জেনবুক ১৪ ওলেড দেশের বাজারে পাওয়া যাবে যথাক্রমে দুই লাখ ৫২ হাজার টাকা এবং এক লাখ ৬০ হাজার টাকায়। রিপাব্লিক অফ গেমারস জেফাইরাস সিরিজের ল্যাপটপ জি১৪ ও জি১৬ পাওয়া যাবে দুই লাখ ৮০ হাজার থেকে তিন লাখ ৬২ হাজার টাকায়। স্ট্রিক্স জি১৬ ও স্কার ১৮ পাওয়া যাবে যথাক্রমে দুই লাখ ৫৬ হাজার এবং পাঁচ লাখ ৬০ হাজার টাকায়।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X