কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ১২:১৫ এএম
অনলাইন সংস্করণ

পেপসিকোর সঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি সই

ট্রান্সকম বেভারেজেসের নির্বাহী পরিচালক (অপারেশনস) দিপেন্দর সিং তিওয়ানা ও শো-মোশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুব রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ছবি : সৌজন্য
ট্রান্সকম বেভারেজেসের নির্বাহী পরিচালক (অপারেশনস) দিপেন্দর সিং তিওয়ানা ও শো-মোশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুব রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ছবি : সৌজন্য

ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশ (পেপসিকো) এবং শো-মোশন লিমিটেডের (স্টার সিনেপ্লেক্স) মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী দেশের সব স্টার সিনেপ্লেক্সে কার্বোনেটেড ও নন-কার্বোনেটেড বেভারেজ সরবরাহ করবে ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশ।

সম্প্রতি ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশনস) দিপেন্দর সিং তিওয়ানা ও শো-মোশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুব রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি সম্পর্কে দিপেন্দর সিং তিওয়ানা বলেন, ‘ট্রান্সকম বেভারেজেস স্টার সিনেপ্লেক্সকে সব সময়ই একটি দীর্ঘস্থায়ী স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিবেচনা করে। বাংলাদেশের লিডিং বেভারেজ কোম্পানি হিসেবে দেশের প্রিমিয়ার সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্সের সঙ্গে চুক্তি রিনিউ করতে পেরে আমরা খুবই গর্বিত। আমরা আমাদের গ্রাহকদের পেপসি ও পপকর্ন অর্থাৎ মুভি দেখার পারফেক্ট কম্বোটা দেওয়ার জন্যই একত্র হয়েছি।’

মাহবুব রহমান বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বেভারেজ পার্টনার পেপসিকোকে ধন্যবাদ জানাতে চায়। কারণ, গত ১৮ বছরে স্টার সিনেপ্লেক্সকে সবার প্রিয় ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠা করায় পেপসির অবদান অসামান্য। দেশের মুভি-কালচারকে সমৃদ্ধ করতে আমরা এই পার্টনারশিপকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

চুক্তি চলাকালীন বাংলাদেশের প্রধান শহরগুলোতে ১০০টি স্ক্রিন চালু করবে স্টার সিনেপ্লেক্স। এর মাধ্যমে স্টার সিনেপ্লেক্স ও পেপসিকো বাংলাদেশে তাদের প্রতিশ্রুতি রক্ষার্থে একসঙ্গে কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১০

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১১

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১২

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৩

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৪

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৫

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৬

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৭

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৮

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৯

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

২০
X