কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৮:১৫ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

তানজিন তিশাকে বরণ করলেন শাকিব খান

হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তানজিন তিশাকে বরণ করলেন শাকিব খান। ছবি : সংগৃহীত
হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তানজিন তিশাকে বরণ করলেন শাকিব খান। ছবি : সংগৃহীত

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান হারল্যান স্টোরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

সোমবার (২৭ মে) ঢাকার গুলশানে করপোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর মেগাস্টার শাকিব খান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তানজিন তিশাকে অ্যাম্বাসেডর হিসেবে বরণ করে নেন। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হারল্যান জোনের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমদাদুল হক সরকারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে তানজিন তিশা বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোরের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। অথেনটিক মেকআপ প্রোডাক্ট আর স্কিনকেয়ার প্রোডাক্টের জন্য এই ব্র্যান্ডটি ভোক্তাদের পছন্দের তালিকায় শীর্ষস্থান থাকবে বলে আমার বিশ্বাস। খুব শিগগিরই হারল্যান স্টোরের বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে পাশে পাবেন ভক্তরা।

অনুষ্ঠানে হারল্যান জোনের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমদাদুল হক সরকার বলেন, তানজিন তিশার মতো প্রতিভাবান শিল্পীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মানের অথেনটিক হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে হারল্যান স্টোর ভোক্তাদের কাছে সর্বোচ্চ মান ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই উদ্দেশ্য পূরণে তানজিন তিশার মতো একজন গুণী এবং জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে সংযুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

রিমার্ক-হারল্যানের সঙ্গে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা সাহা মিম, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নাজিফা তুষি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।

দেশব্যাপী চলছে ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল-২০২৪’। নকল ও ভেজাল পণ্যের ভয়াবহতা সম্পর্কে ক্রেতাদের অবহিত করার মাধ্যমে অথেনটিক পণ্যের প্রচার ও প্রসার করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। চলমান এই ক্যাম্পেইনে ক্রেতারা পেতে পারেন অথেনটিক সব পণ্য কিনে লাখপতি হয়ে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর মেগাস্টার শাকিব খানের সাথে সরাসরি দেখা করার সুবর্ণ সুযোগ। এরইমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে সৌভাগ্যবান বিজয়ীরা সে সুযোগ পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১০

নামাজরত মুসল্লির মৃত্যু

১১

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১২

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৩

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৪

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৫

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৬

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৭

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৮

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৯

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

২০
X