বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৪:১১ পিএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

স্টার সিনেপ্লেক্স। ছবি : সংগৃহীত
স্টার সিনেপ্লেক্স। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। যেখানে দেশের সিনেমার পাশাপাশি বিদেশি সিনেমাও মুক্তি দেওয়া হয়। উন্নত মানের স্ক্রিন ও মনোরম পরিবেশের জন্য এখানকার দর্শকদের চড়া মূল্য দিয়ে সিনেমা দেখতে হয়। সেই সিনেপ্লেক্সের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ আনলেন দেশের দুই নির্মাতা বদরুল আনাম সৌদ ও মোহাম্মদ ইকবাল। ক্ষোভ ঝাড়লেন তাদের ব্যবস্থাপনা এবং অনিয়ম নিয়ে।

আলোচনাটি শুরু হয় নির্মাতা বদরুল আনাম সৌদের সরকারি অনুদানের সিনেমা ‘শ্যামা কাব্য’ নিয়ে। গেল শুক্রবার (৩ মে) এটি মুক্তি পায় স্টার সিনেপ্লেক্সে। মুক্তির তিন দিনের মাথায় রোববার (৫ মে) নানা অভিযোগ এনে সিনেমাটি সিনেপ্লেক্স থেকে সরিয়ে নেন নির্মাতা।

এ সময় এক ভিডিও বার্তায় নির্মাতা সৌদ জানান প্রজেকশন সিস্টেমে সমস্যা, সেল রিপোর্টে গড় মিলসহ বেশকিছু কারণ। এরপর তিনি সিনেপ্লেক্সের বিরুদ্ধে মানসিক চাপ প্রয়োগের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখার তিন নম্বর হলের প্রজেকশন নিয়ে আপত্তি ছিল আমাদের। এরপর তারা আমাদের এক নম্বর হলে দিয়েছিল─যার প্রজেকশন কোয়ালিটি অনেকটাই ভালো। কিন্তু এক নম্বর হলে সিনেমাটি দেওয়ার পর প্রতিনিয়ত আমাকে কল দিয়ে তারা একটা মানসিক চাপ দিতে থাকে। আর বলতে থাকে সিনেমাটি না চললে তারা নামিয়ে দেবেন। আমি জানি সেটি। দর্শক না থাকলে এটা নামি দিতেই হবে স্বাভাবিক। কিন্তু এতবার বলার তো কিছু নেই। এরপর তারা আমাকে বলে, আপনি যেই প্রজেকশন নিয়ে অভিযোগ করছেন সেখানে শাকিব খানের সিনেমা হাউসফুল যাচ্ছে। এসব বিষয় আমার জন্য চরম অপমানের। কারণ আমার সিনেমায় বড় তারকা নেই। আর শাকিব বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। তার সিনেমায় এমনিতেই দর্শক যাবে তার সঙ্গে তুলনা করে তো লাভ নেই। কিন্তু একইসঙ্গে এটাও সত্য প্রজেকশন কোয়ালিটির উন্নতি হয়নি, দর্শকের সঙ্গে প্রতারণাই হচ্ছে। এটাও তো আমার প্রতি এক ধরনের মানসিক নির্যাতন।’

স্টার সিনেপ্লেক্সের এমন আচরণে ক্ষুব্ধ দেশের আরেক নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল।

তার সিনেমা ‘ডেডবডি’ ইতোমধ্যেই নামিয়ে নেওয়া হয়েছে। তিনি সিনেপ্লেক্সের অনিয়ম নিয়ে এফডিসিতে মানববন্ধন করারও সিদ্ধান্ত নিয়ে কালবেলাকে ইকবাল জানান, ‘এরা বাংলা সিনেমার সঙ্গে বেঈমানি করছে। যেসব শাখায় দর্শক যায় না এবং টিকিটের দাম অনেক বেশি সেই হলগুলোতে তারা আমার ‘ডেডবডি’ দিয়েছে। এরপর তারা দর্শক না হওয়ার অভিযোগ আনছে। যা রীতিমতো অপরাধ। আপনি জানেন এখানে দর্শক যায় না। সেখানে বাংলা সিনেমা দিয়ে, যেখানে দর্শক হয় সেখানে ইংলিশ সিনেমা চালাবেন এটা কেমন কথা। দু’এক দিনের মধ্যে সিনেপ্লেক্সের অনিয়ম নিয়ে এফডিসিতে মানববন্ধন করব। একজন প্রযোজক-পরিচালক অনেক কষ্ট করে সিনেমা নির্মাণ করেন। যখন সিনেমাটি মুক্তি দিয়ে প্রতারণার শিকার হন তিনি তখন নির্মাণে আগ্রহ হারিয়ে ফেলেন। বাংলা সিনেমা বাঁচাতে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এখনই সোচ্চার হতে হবে।’

এই অভিযোগের বিষয়ে স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এটি নিয়ে আমরা এখনো অফিসিয়াল কোনো বক্তব্য দেইনি। তবে বেশকিছু পত্রিকায় কথা বলেছি। শুরুতেই আমি বলতে চাই- নির্মাতা বদরুল আনাম সৌদের সরকারি অনুদানের সিনেমা ‘শ্যামা কাব্য’ নিয়ে তারা যে অভিযোগ করেছিলেন সেটি আমরা আমলে নিয়ে তৃতীয় স্ক্রিন থেকে ১ নম্বর স্ক্রিনে নিয়ে আসি। তারপর রোববার তাদের ডিস্ট্রিবিউটর বঙ্গবিডি আমাদের বলেন, সিনেমাটি নামিয়ে ফেলতে বলায় আমরা সেটি নামিয়ে ফেলি। এরপর মোহাম্মদ ইকবালের ‘ডেডবডি’ সিনেমাটি আমরা আমাদের দ্বিতীয় জনপ্রিয় শাখা মিরপুরে দিই। যেখানে বসুন্ধরার পর সবচেয়ে বেশি দর্শক হয়। কিন্তু সিনেমাটি সেখানেও দর্শক টানতে ব্যর্থ হয়। এখন সিনেমা আমরা চালাতে পারব কিন্তু দর্শক তো এনে দিতে পারব না। ভালো কনটেন্ট হলে কিন্তু আমরা হলিউডের সিনেমা নামিয়ে দিয়ে বাংলা সিনেমা চালিয়েছি এর আগে। সেটি কিন্তু সবাই দেখেছে। তাই আমাদের বিরুদ্ধে অভিযোগ এনে কী লাভ। আপনারা ভালো সিনেমা বানালে অবশ্যই দর্শক আসবে। আর শুধু সিনেপ্লেক্সের দিকে অভিযোগের তীর না দিয়ে, সিঙ্গেল স্ক্রিনের খবরও নেওয়া দরকার সবার। যেসব হলে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেখানে কেমন চলছে।’

ভৌতিক ঘরানার সিনেমা ‘ডেডবডি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল রোশান, শ্যামল মাওলা, ভারতীয় অভিনেত্রী অন্বেষা রায়সহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১০

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১১

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১২

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৩

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৪

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৫

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৭

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৮

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৯

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

২০
X