কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আইইউবিএটিতে ‘মেথডস্ অব স্ট্যাটিসটিক্স উইথ এপ্লিকেশনস্’ বইয়ের মোড়ক উন্মোচন

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : সৌজন্য
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : সৌজন্য

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ‘মেথডস্ অব স্ট্যাটিসটিক্স উইথ এপ্লিকেশনস্’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২৯ জুন) বেলা ১১টায় এ মোড়ক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ বইটি লিখেছেন আইইউবিএটির তিনজন শিক্ষক- অধ্যাপক ড. খন্দকার সাইফ উদ্দিন, অধ্যাপক ড. অনিল চন্দ্র বসাক এবং অধ্যাপক ড. রাজীব লোচন দাস। বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজসমূহের নানাবিধ বিষয়ের স্নাতক সম্মান প্রোগ্রামের ছাত্রছাত্রীদের কথা ভেবে এ বইটি লেখা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর এবং সম্মানিত অতিথি ছিলেন আইইউবিএটির কোষাধ্যক্ষ ও অধ্যাপক সেলিনা নার্গিস।

অনুষ্ঠানে অধ্যাপক ড. খন্দকার সাইফ উদ্দিন বইটি লেখার প্রেক্ষাপট ও যৌক্তিকতা বর্ণনা করেন। প্রধান অতিথি ড. মো. শাহজাহান কবীর সব ক্ষেত্রে- বিশেষ করে কৃষি, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে গবেষণা কাজের জন্য পরিসংখ্যানের তাৎপর্য বর্ণনা করেন। তিনি একটি ভালো বইয়ের গুরুত্ব তুলে ধরেন এবং উক্ত বইটির সাফল্যের ব্যাপারে তার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুর রব অন্যান্য অনুষদের পাঠ্যপুস্তক রচনায় শিক্ষকবৃন্দকে এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন। তিনি লেখকদের জন্য শুভকামনা এবং বইটির সাফল্য কামনা করেন।

অধ্যাপক ড. অনিল চন্দ্র বসাক বই উন্মোচন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য সম্মানিত অতিথি, উপস্থিতি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X