বরিশাল ব্যুরো
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০১:৫৬ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রোগীর পেট কাটতেই বেরিয়ে এল ১২ কেজি ওজনের টিউমার

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অপারেশন থিয়েটার। ছবি : সংগৃহীত
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অপারেশন থিয়েটার। ছবি : সংগৃহীত

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা মো. কামাল হোসেন নামের এক রোগীর পেট থেকে ১২ কেজি ওজনের টিউমার অপসারণ করেছেন।

রোববার (৩০ জুন) প্রায় সাড়ে ৫ ঘণ্টা অস্ত্রোপচারের মধ্য দিয়ে রেট্রো পেরিটোনিয়াল নামের টিউমারটি অপসারণ করা হয়।

৪৫ বছর বয়সী রোগী মো. কামাল হোসেন সুস্থ আছেন। সফল এই অস্ত্রোপচারের নেতৃত্ব দেন শেরেবাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জি. এম. নাজিমুল হক।

রোগীর বড় ভাইয়ের স্ত্রী মৌরিন বেগম জানান, গত দুই বছর পূর্বে পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার সোহাগদল গ্রামের রেডিও মেকার হিসেবে পরিচিত মো. কামাল হোসেন পেটে ব্যথা শুরু হয়। তখন অর্থের অভাবে গ্রামের হোমিও চিকিৎসকের পরামর্শ নেন। পরবর্তীতে হোমিও চিকিৎসক তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। গত ২২ জুন তিনি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ১নং ইউনিটে অধ্যাপক ডা. ডা. জি. এম. নাজিমুল হকের তত্ত্বাবধানে ভর্তি হন।

রোগীর খালাতো ভাই মো. জাহিদ হোসেন জানান, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে দুই সন্তানের জনক মো. কামাল হোসেনকে ভর্তির পর এখানকার চিকিৎসকরা যত্নসহকারে তার চিকিৎসা কার্যক্রম শুরু করেন। অতঃপর প্রয়োজনীয় ওষুধ ছাড়া প্রায় খরচবিহীন সফল অপারেশন সম্পন্ন হয়েছে। রোগী বর্তমানে অন্য অপারেটিভে আছেন।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় সার্জারি অপারেশন থিয়েটারে এই টিউমারের সফল অস্ত্রোপচারের নেতৃত্ব দেন অধ্যাপক ডা. জি এম নাজিমুল হক। অস্ত্রোপচারের টিমে ছিলেন সহকারী অধ্যাপক ডা. প্রদিব কুমার কর্মকার, সহকারী অধ্যাপক ডা. গ্রিন চন্দ্র বিশ্বাস, সহকারী রেজিস্ট্রার ডা. অনুপ কুমার সরকার ও ডা. মো. হোসাইন শাওন, মেডিকেল অফিসার ডা. মো. বায়েজীদ হোসেনসহ ইন্টার্ন চিকিৎসকরা।

সার্জারি বিভাগের ১নং ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. অনুপ কুমার সরকার বলেন, রোগী কামাল হোসেন পেট ফুলা, পেটে ব্যথা, খাবারে অনীহা ও দিনে দিনে ওজন কমে যাওয়া সমস্য নিয়ে ভর্তি হন। তখন তার পেটে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় তার পেটে বড় সাইজের রেট্রো পেরিটোনিয়াল নামের টিউমার রয়েছে। তখন ৪৫ বছর বয়সী এই রোগীর ওজন ছিল মাত্র ৫০ কেজি। রোগীর কাছে অপারেশনটি ছিল খুবই জটিল। এই অপারেশনে প্রায় সাড়ে ৫ ঘণ্টা সময় লেগেছে।

সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. প্রদিব কুমার কর্মকার বলেন, রোববার সকালেই রোগী কামাল হোসেনের অস্ত্রোপচার শুরু হয়। তার পেট কেটে দেখা যায় একটি বড় আকারে টিউমার পেটের চারপাশে ছড়িয়ে আছে। দীর্ঘক্ষণ অপারেশনের পর প্রায় ১২ কেজি ওজনের রেট্রো পেরিটোনিয়াল টিউমারটি অপসারণ করা হয়।

সফল এই অপারেশনের নেতৃত্ব দেওয়া শেরেবাংলা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জি এম নাজিমুল হক বলেন, রোগীর পেটের চারপাশে টিউমারটি ছড়িয়ে ছিল। বিশেষ করে তার পেটের ওপরের অংশ থেকে শুরু করে নিচ পর্যন্ত টিউমার বিস্তৃত ছিল। আমরা রোগীর খাদ্যনালি বাঁচিয়ে ১২ কেজি ওজনের বড় আকারের টিউমারটি অপসারণ করেছি। ওই টিউমারটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বায়োপসি টেস্ট করাতে পাঠানো হয়েছে। রোগী বর্তমানে সুস্থ আছেন। বায়োপসি রিপোর্ট আসা পর্যন্ত রোগীর চিকিৎসা চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

স্কুলছাত্রীকে অপহরণ-হত্যার দায়ে যুবকের ফাঁসি 

শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী 

যে ৪ কারণে আজ আর্জেন্টিনাকে হারাতে পারে ইংল্যান্ড

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে রংপুরে থানায় অভিযোগ দিলেন এইচএসসি পরীক্ষার্থী

সিলেটে আদালত থেকে জামায়াতপন্থি ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ

হানিট্রাপ চক্রের দুই তরুণীসহ আটক ৪

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস

১০

জলাবদ্ধতা নিরসনে নগরের ৮০০ নালা পরিষ্কারে নামছে চসিক

১১

ব্যবসায়ীর কানে কামড়, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

১২

বিশ্লেষণ / ইরানের যে কৌশলে কেবল দক্ষিণাঞ্চলেই সীমিত যুক্তরাষ্ট্রের হামলা

১৩

মার্টিনেজের ১০ ‘নোংরা কৌশল’ নিয়ে ‘দ্য সান’-এর তালিকা প্রকাশ

১৪

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে যারা 

১৫

দেশের মানুষ এখন পুরো ‘সিস্টেমের’ পরিবর্তন চায়: এনসিপি 

১৬

চাঁদ দেখা গেছে, জানা গেল কবে আখেরি চাহার সোম্বা

১৭

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা অনুদান চট্টগ্রাম চেম্বারের

১৮

শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান ও ৯ সদস্য

১৯

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

২০
X