সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ
এইচএসসি পরীক্ষা

দুই শিক্ষককে অব্যাহতি, বহিষ্কার এক শিক্ষার্থী

সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ছবি : কালবেলা
সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ছবি : কালবেলা

জামালপুরে সরিষাবাড়ীতে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও দুই কক্ষ পরিদর্শক শিক্ষককে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকালে সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র সচিব মাজনুনুল হক কালবেলাকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বহিষ্কারকৃত শিক্ষার্থী ও শোকজ প্রাপ্ত শিক্ষকরা হলেন- চর বাঙালি বিএম কলেজের শিক্ষক রুবেল মিয়া ও সরবান হাসান বিএম কলেজের শিক্ষক মহসিন মিয়া। আর বহিষ্কারকৃত শিক্ষার্থী হলেন- এসএম টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী সৈয়দ আহসান হাবীব।

জানা গেছে, সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে স্মার্টফোন সঙ্গে নিয়ে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থী আহসান হাবীব। এ সময় স্মার্টফোন ব্যবহার ও নকলের দায়ে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

এরপর পরীক্ষা কক্ষে দায়িত্বরত দুই শিক্ষক রুবেল মিয়া ও মহসিন মিয়াকে দায়িত্ব অবহেলার দায়ে শোকজ করা হয় এবং তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিসের জবাব দিতে বলা হয়।

এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলার পাট অধিদপ্তরের পরিদর্শক আওরংগযেব আতা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার হল পরিদর্শনে গেলে মোবাইল ফোনটি তার নজরে আসে। পরে ওই শিক্ষার্থীকে বহিস্কার এবং পরীক্ষার কক্ষে থাকা দায়িত্বরত দুই শিক্ষকের বিরুদ্ধে তিনি এ ব্যবস্থা নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১০

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১১

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১২

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

১৩

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৪

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১৫

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১৬

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১৭

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১৮

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৯

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

২০
X