ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১১:২৫ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জগদল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর 

ঠাকুরগাঁও সীমান্ত। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও সীমান্ত। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (১১ জুন) দুপুরে মরদেহটি হস্তান্তর করা হয়।

নিহত জিন্নাত আলী (৫৫) ধর্মগড় চেকপোস্ট মুজাহিদাবাদ কলোনি এলাকার মফিজ উদ্দিনের ছেলে। ওই গ্রামের তুলাচাষি মো. মিয়াজান বলেন, জিন্নাত আলী ঢাকায় একটি বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে বিকেলে তার দাফন সম্পন্ন হয়। তবে এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।

এর আগে শনিবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জিন্নাত নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন। তখন তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন।

তানজির আহমেদ বলেন, দুপুরে জিন্নাত আলী জগদল সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে কাঁটাতারের বেড়ার কাছে ৩৭৪ নম্বর পিলারের দিকে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় জিন্নাত আলীকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে এবং বিএসএফ কর্মকর্তাদের কাছে ফোন কলের মাধ্যমে নিরীহ বাংলাদেশির ওপর গুলি চালানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X